1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে ঈদের খুশির আড়ালে আত্মসমালোচনা আমাদের প্রাপ্তি ও শিক্ষা তাকওয়ার আলোয় ঈদ: প্রাপ্তি কতটুকু,শিক্ষা কত গভীর? সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

বগুড়ায় হত্যা মামলার আসামি মিন্টু গ্রেপ্তারের সময় ছুরিকাহত!

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৩ বার পড়া হয়েছে

 

মিরু হাসান, স্টাফ রিপোর্টার 

হত্যা মামলার আসামি ও বগুড়া পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর লুৎফর রহমান মিন্টু (৪৩) গ্রেপ্তারের সময় দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছেন।  শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার মানিকচক কর্ণপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহত অবস্থায় মিন্টুকে গ্রেপ্তার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে ওই এলাকার রোহান চৌধুরী নামের এক কিশোরকে আদালত চত্বর থেকে তুলে নিয়ে হত্যাকাণ্ডের ঘটনায় মিন্টু ছিলেন প্রধান আসামি। এর পর থেকেই মিন্টু এলাকায় থাকতে পারতেন না। রোহান হত্যা মামলায় জামিন পেলেও এলাকাবাসী তাঁর ওপর এতটাই বিক্ষুব্ধ ছিল যে মিন্টু এলাকায় প্রকাশ্যে ঘোরাফেরা করতেন না। আজ মিন্টুকে এলাকাবাসী আটকের পর পিটিয়ে হত্যাচেষ্টা চালায়। এ সময় ওয়ার্ড যুবদল নেতা-কর্মীদের হস্তক্ষেপে পুলিশ তাঁকে হেফাজতে নিয়ে হাসপাতাল ভর্তি করে দেয়।

এবিষয়ে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাসির জানান, গোপন সংবাদের ভিত্তিতে মিন্টুকে ধরতে পুলিশ অভিযান চালায়। এসময় স্থানীয় লোকজন জড়ো হলে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা মিন্টুর ওপর হামলা চালায় এবং তাঁকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। তাঁর শরীরের বিভিন্ন স্থানে, বিশেষ করে পশ্চাৎদেশে, আঘাতের চিহ্ন রয়েছে।

ওসি আরও জানান, মিন্টুর বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট