1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম :
কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে ঈদের খুশির আড়ালে আত্মসমালোচনা আমাদের প্রাপ্তি ও শিক্ষা তাকওয়ার আলোয় ঈদ: প্রাপ্তি কতটুকু,শিক্ষা কত গভীর? সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

ব্রহ্মরাজপুরে গ্রীষ্মকালীন আন্তঃস্কুল ক্রীড়া প্রতিযোগিতার ‘ক’ জোনের ফাইনালে ডি.বি. স্কুল চ্যাম্পিয়ন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৩ বার পড়া হয়েছে

 

জি এম আমিনুল হক:

সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ডি.বি. ইউনাইটেড হাই স্কুল মাঠে বুধবার বিকাল ৪টায় বিপুল উৎসাহ উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ৫২তম গ্রীষ্মকালীন আন্ত:স্কুল ক্রীড়া প্রতিযোগিতার ‘ক’ জোনের ফুটবল ফাইনাল খেলা। ফাইনাল খেলায় একদিকে জোর প্রতিদ্বন্দ্বিতা করেন ডি.বি. ইউনাইটেড হাই স্কুল এবং অপর দিকে ছিলেন ধুলিহরের নেহালপুর পল্লী উন্নয়ন পল্লী উন্নয়ন মাধ্যমিক বিদ্যালয়।

খেলার নির্ধারিত সময়ে তুমুল  হাড্ডাহাড্ডি লড়াইয়ে কোন দলই গোল করতে না পারায় শেষ পর্যন্ত ফলাফল গড়ায় টাইব্রেকারে। সেখানে ২-০ গোলের ব্যবধানে জয়লাভ করে ডি.বি. ইউনাইটেড হাই স্কুল। এবিজয়ের মাধ্যমে তারা উপজেলা পর্যায়ে খেলার গৌরব অর্জন করেন।

ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন ডি.বি. ইউনাইটেড হাই স্কুলের প্রধান শিক্ষক ও খেলা পরিচালনা কমিটির আহ্বায়ক মো. মমিনুর রহমান মুকুল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবুল খায়ের। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল হাসান, ডি.বি. মাধ্যমিক  বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইমাদুল ইসলাম দুলু, ডি.বি. মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কঙ্কন কুমার দাস, ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মো. হাবিবুর রহমান ও রুহুল আমিন বাবলু, চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহ প্রধান শিক্ষক ও খেলা পরিচালনা কমিটির প্রধান  মো.  আল কালাম আবু অহিদ বাবলু, বিএনপি নেতা দেছের উদ্দিন মনি, সাংবাদিক জি এম আমিনুল হক,  মেহেদী হাসান শিমুল ও ইমরান হোসেনসহ বিভিন্ন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা।

এছাড়া প্রতিযোগিতার উদ্বোধনী দিনে  উপস্থিত ছিলেন জি.জি.কে. এইচএস কানাইলাল হাই স্কুল, ডি.বি. ইউনাইটেড হাই স্কুল, ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, হযরত আবু বক্কর সিদ্দিক কামিল মাদ্রাসা ও ধুলিহর পল্লী উন্নয়ন মাধ্যমিক বিদ্যালয় নেহালপুরের শিক্ষক ও শিক্ষার্থীরা।

আন্ত:স্কুল প্রতিযোগিতার এ খেলা উপভোগ করতে মাঠে হাজারো ক্রীড়াপ্রেমীর ঢল নামে।এসময় দর্শকদের মর্হুমুর্হু করতালি খেলোয়াড়দের মধ্যে বেশ দারুণ উৎসাহ সৃষ্টি হয়। বিশেষ করে ডিবি স্কুলের গোল রক্ষক সাকিব আল হাসান মিতুলের অসাধারণ নৈপুণ্যে খেলায় ভিন্ন মাত্রা যোগ হয়। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিবি ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও সাংবাদিক মো. মুকুল হোসেন। খেলাগুলো পরিচালনা করেন মো. রাকিবুল ইসলাম রকি ও কনক মাঝি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট