1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম :
কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে ঈদের খুশির আড়ালে আত্মসমালোচনা আমাদের প্রাপ্তি ও শিক্ষা তাকওয়ার আলোয় ঈদ: প্রাপ্তি কতটুকু,শিক্ষা কত গভীর? সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

যথাযথভাবে পালন না করার অপরাধে বালিয়াডাঙ্গা বাজারে দুই ব্যাবসায়ীকে জরিমানা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৫ বার পড়া হয়েছে

কলারোয়া অফিস  : কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার এ ঘটনা ঘটেছে-বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার বালিয়াডাঙ্গা বাজারে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, প্রতিশ্রুত পণ্য বা সেবা যথাযথভাবে পালন না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারার অপরাধে বালিয়াডাঙ্গা বাজারের মেসার্স কবীর এন্টারপ্রাইজ এর সত্ত্বাধিকারী বাকসা গ্রামের মো.আজিজুল ইসলামের পুত্র মো: কবিরুজ্জামান (৫০) কে ১০হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জহুরুল ইসলাম।

একই সময় একই বাজারে লাইসেন্স বিহীন সার বিক্রয় করার অপরাধে সার ব্যবস্থাপনা আইন ২০০৬ এর ৮(১) ও ৮(২) ধারার অপরাধে মেসার্স শাওন এন্টারপ্রাইজ এর সত্ত্বাধিকারী বাকসা গ্রামের মো. মিয়ারাজ আলী মন্ডলের পুত্র আব্দুর রাজ্জাক (৫০) কেও ১০হাজার টাকা জরিমানা করে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। বেঞ্চ সহকারী এম এ মান্নান জানান, ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার, কৃষি সম্প্রসারণ অফিসার, উদ্ভিদ সংরক্ষণ অফিসার, ইন্সট্রাক্টর, (উপজেলা প্রাইমারী এডুকেশন ট্রেনিং সেন্টার) ও কলারোয়া থানার পুলিশ সদস্যবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট