1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম :
কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে ঈদের খুশির আড়ালে আত্মসমালোচনা আমাদের প্রাপ্তি ও শিক্ষা তাকওয়ার আলোয় ঈদ: প্রাপ্তি কতটুকু,শিক্ষা কত গভীর? সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

বিউটি পার্লারের অন্তরালে ইয়াবা বিক্রি, দুই নারীসহ গ্রেপ্তার ৩

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১৯ বার পড়া হয়েছে

 

মিরু হাসান, স্টাফ রিপোর্টার
বগুড়ায় বিউটি পার্লারের কাজের অন্তরালে ইয়াবা ট্যাবলেট বিক্রি করছিলেন দুই নারী। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাদের ভাড়াবাসায় তল্লাশি চালিয়ে ২ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

মঙ্গলবার (১৬ সেপ্টম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক)  আতোয়ার রহমান।

সোমবার (১৫ সেপ্টম্বর) সন্ধ্যায় শহরের নামাজগড় এলাকার মনসুর রহমানের পাঁচতলা ভবনের দ্বিতীয় তলা থেকে দুই নারীকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে শহরতলীর কৈচড় এলাকা থেকে আরেক সহযোগীকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন– আর্জিনা বেগম (৩৫), রিমা খাতুন (২৮) ও আবু দারদা ওরফে সজিব (৩১)।

ডিবি পুলিশের কর্মকর্তা আব্দুল কুদ্দুস জানান, আর্জিনা বেগম স্বামী দেশের বাইরে থাকায় মেয়েকে নিয়ে ভাড়াবাসায় থাকেন। তিনি কৈচড় এলাকায় রিমা খাতুনের সঙ্গে বিউটি পার্লারে কাজ করতেন। গোপন সূত্রে জানা যায়, ওই পার্লারে কাজের আড়ালে তারা সজিবের মাধ্যমে ইয়াবা বিক্রি করতেন। সোমবার সন্ধ্যায় অভিযানে তাদের বাসা থেকে বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুই নারী জানিয়েছে, সজিবের কাছ থেকেই তারা ইয়াবা সংগ্রহ করে বিক্রি করতেন। এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে পুলিশ।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট