1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে ঈদের খুশির আড়ালে আত্মসমালোচনা আমাদের প্রাপ্তি ও শিক্ষা তাকওয়ার আলোয় ঈদ: প্রাপ্তি কতটুকু,শিক্ষা কত গভীর? সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

মোড়েলগঞ্জে যৌতুকের জন্য গৃহবধূ নির্যাতনের অভিযোগে। স্বামীসহ চার জনের বিরুদ্ধে অভিযোগ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৭৫ বার পড়া হয়েছে

 

মোড়েলগঞ্জ উপজেলা প্রতিনিধি (বাগেরহাট)।

বাগেরহাটের মোড়েলগঞ্জে যৌতুকের দাবীর অভিযোগে এক গৃহবধূ ও তার (৭০ ) বছর বয়সী নানাকে মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোসাঃ জামিয়া আক্তার ( ২২ ) স্বামীসহ চারজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। জানিয়েছেন। অভিযোগটি প্রক্রিয়াধীন আছে।

ঘটনাটি ঘটে গত সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে দিকে। মোড়েলগঞ্জ উপজেলার নিশন বাড়িয়া গুলিশাখালী গ্রামে।

অভিযোগ পত্রে জামিয়া উল্লেখ করেন ২০২৩ সালের এপ্রিলে প্রবাস ফেরত মোঃ সাব্বির হাওলাদার (২৮) এর সাথে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য চাপ দিচ্ছিল বলে দাবি করেন তিনি। সম্প্রতি পাঁচ লাখ টাকা যৌতুক চাওয়ার বিষয়টি অস্বীকার করায় স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন তাকে এবং তার নানাকে মারধর করেন। অভিযোগে আরো বলা হয়, যৌতুক না দিলে তাকে তালাক দিয়ে অন্যত্র বিয়ে করবে বলে হুমকি দেয় তোর স্বামী।

আহাত মোসাঃ জামিয়া আক্তার ও তার নানাকে স্থানীয়রা প্রথমে মোড়েলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়, এখানে তারা বর্তমানে চিকিৎসাধীন আছেন। ঘটনার পর ১১ সেপ্টেম্বর রাতে জামিয়ার স্বামী
সাব্বির হাওলাদার সৌদি আরবের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন।

এ বিষয়ে মোড়েলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মতলবুর রহমান বলেন ” অভিযোগ হাতে পেয়েছি। ঘটনার সত্যতা পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে “।

অন্যদিকে অভিযুক্ত পরিবারের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে। ইয়াসিন হাওলাদার দাবি করেন তাদের ছেলেকে নির্যাতন করে উল্টো তাদের উপর দোষ চাপাচ্ছে। তিনি আরো বলেন জামিয়া সংসারমুখী নন এবং পরিবারের পরামর্শ শোনেন না।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট