1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে ঈদের খুশির আড়ালে আত্মসমালোচনা আমাদের প্রাপ্তি ও শিক্ষা তাকওয়ার আলোয় ঈদ: প্রাপ্তি কতটুকু,শিক্ষা কত গভীর? সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

মণিরামপুরে দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজে যুক্ত থাকার অভিযোগে বিএনপির নেতা সাময়িক বহিষ্কার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৫৪ বার পড়া হয়েছে

নূরুল হক,মণিরামপুর (যশোর) প্রতিনিধি:
যশোরের মণিরামপুরে মাদকাসক্তসহ দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজে যুক্ত থাকার অভিযোগে উপজেলার নেহালপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক জিএম খলিলুর রহমানের পদসহ প্রাথমিক সদস্য স্থগিত করা হয়েছে। এ ব্যাপারে গতকাল শনিবার বিকেলে যশোর জেলা বিএনপির সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন খোকন স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি উল্লেখ করা হয়েছে।
জেলা বিএনপির সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন খোকন জানান, নেহালপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক জিএম খলিলুর রহমানের বিরুদ্ধে মাদকাসক্ত এবং বিভিন্ন অসামাজিক কার্যকলাপসহ দলীয় শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপের অভিযোগ ছিল। যা তদন্তে অভিযোগসমুহ প্রমানিত হওয়ায় জেলা বিএনপির সর্ব সম্মতিক্রমে খলিলকে ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদকের পদসহ প্রাথমিক সদস্য স্থগিত করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়েছে খলিলের সাথে এখন থেকে দলের কোন বিষয় নিয়ে নেতাকর্মীদের যোগাযোগ রাখতে নিষেধ করা হয়েছে। শুধু তাই নয়, আইন শৃঙ্খলা বাহিনী যদি খলিলের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহন করে, আর তাতে যদি বিএনপির কেউ হস্তক্ষেপ করে তার বিরুদ্ধেও দলিয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. শহীদ ইকবাল হোসেন জানান, শুধু খলিল নয় দলীয় শৃঙ্খলা পরিপন্থি কার্মকান্ডে যতবড় নেতাই জড়িত থাকুকনা কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে জিএম খলিলুর রহমান জানান, তার পদ স্থগিতের খবর পেয়েছেন। তবে এ ব্যাপারে কোন চিঠি তিনি এখনও হাতে পাননি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট