1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে ঈদের খুশির আড়ালে আত্মসমালোচনা আমাদের প্রাপ্তি ও শিক্ষা তাকওয়ার আলোয় ঈদ: প্রাপ্তি কতটুকু,শিক্ষা কত গভীর? সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

কালিগঞ্জে সরকারি জায়গা দখল করে নির্মিত ঘর ও চারটি দোকান উচ্ছেদঃ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৬১ বার পড়া হয়েছে

 

মোঃ জামাল উদ্দিন সাতক্ষীরা থেকেঃ

১২ সেপ্টেম্বর শুক্রবার ২০২৫
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কাকশিয়ালী ব্রিজের উত্তর পাড়ের পূর্ব পাশে  সরকারি জায়গায় গড়ে ওঠা একটি ঘর এবং উপজেলা মোড়ে সরকারি জমি দখল করে নির্মিত চারটি দোকান উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।

গতকাল
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলা নির্বাহী অফিসার অনুজা মন্ডল ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাসের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এসব অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কাকশিয়ালী গ্রামের মনোয়ার আলী গাজীর ছেলে শহিদুল ইসলাম সরকারি জায়গা দখল করে ঘর নির্মাণ করে বসবাস করছিলেন। অপরদিকে উপজেলা এলাকায় অনিল কুমার মন্ডল, অরেশ আলী, শাহ আলম বাপ্পি ও জ্যোতিষ কুমার দাশ সরকারি জমি দখল করে দোকানঘর নির্মাণ করে ব্যবসা পরিচালনা করছিলেন।

এতে স্থানীয় জনগণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছিল এবং সরকারি সম্পত্তি ক্ষতিগ্রস্ত হচ্ছিল।অভিযান পরিচালনা কালে উপজেলা নির্বাহী অফিসার বলেন, “সরকারি জমি দখল করে কেউ যেন অবৈধভাবে দোকান বা ঘর নির্মাণ করতে না পারে, সে বিষয়ে প্রশাসন সবসময় কঠোর অবস্থানে থাকবে।

সরকারি সম্পদের সুরক্ষা ও জনস্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা,সহ  গণমাধ্যম কর্মী উপস্থিত থেকে সহযোগিতা করেন।ছবিঃ কালিগঞ্জে সরকারি জায়গা দখল করে নির্মিত ঘর ও চারটি দোকান উচ্ছেদ কার্যক্রমে উপস্থিত উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা  মন্ডল ও সহকারি কমিশনার ভূমি অমিত কুমার বিশ্বাস।।।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট