1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে ঈদের খুশির আড়ালে আত্মসমালোচনা আমাদের প্রাপ্তি ও শিক্ষা তাকওয়ার আলোয় ঈদ: প্রাপ্তি কতটুকু,শিক্ষা কত গভীর? সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

মণিরামপুরে মিন্টু হত্যাকান্ড নিয়ে পরিবারের সংবাদ সম্মেলন, মামলাকে পুজি করে দু:সম্পর্কের আত্বীয় সুমনের বিরুদ্ধে অর্থ বাণিজ্যের অভিযোগ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৫৪ বার পড়া হয়েছে

নূরুল হক
মণিরামপুর (যশোর) প্রতিনিধি:
মণিরামপুর পৌরশহরের হাকোবা এলাকার আলোচিত ভ্যানচালক মিন্টু হত্যাকান্ড নিয়ে পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়েছে। বুধবার বিকেলে মনিরামপুর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিহত মিন্টু হোসেনের ছেলে মো:আকাশ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নিহত মিন্টুর স্ত্রী জেসমিন খাতুন, পিতা আবদুল আজিজ, ছোট ভাই পিকুল ও তার স্ত্রী সিমা খাতুন এবং ভাগ্নি তাছলিমা খাতুন।
সংবাদ সম্মেলনে নিহত মিন্টুর ছেলে মে: আকাশ বলেন, ২৯ আগষ্ট সন্ত্রাসী হামলায় তার পিতার মৃত্যু হয়। এ ঘটনায় মামলা করা হলে পুলিশ বড় সাব্বিরসহ তিনজন আসামিকে গ্রেফতার করে। আকাশ বলেন, পিতার মৃত্যুর পর থেকে মনিরামপুর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন ও তার ছোট ভাই তুহিন হাসান আমাদের পরিবারের সার্বিক খোঁজখবর নেন। এ ছাড়াও তারা আমাদের পরিবারের সকল দায়িত্বভার গ্রহনের প্রতিশ্রুতী ব্যক্ত করেন।
আকাশ অভিযোগ করেন, তার ছোট চাচা সেন্টুর দু:সম্পর্কের আত্বীয় সুমন নামে এক ব্যক্তি ৯ সেপ্টেম্বর দুপুরে আমাদের ভুল বুঝিয়ে যশোর আদালতের সামনে নিয়ে যান। এরপর আমাদের কাছ থেকে কয়েকটি সাদা কাগজে স্বাক্ষর করিয়ে আদালতের সামনে মানববন্ধনে দাড় করিয়ে দেয়। এ সময় ওই মনাববন্ধনে অন্যান্য উপস্থিত লোকজনকে আমরা চিনিনা। আকাশ বলেন, পরে আমরা খোঁজখবর নিয়ে জানতে পারি, সুমন এ হত্যা মামলাকে পুজি করে স্থানীয় কয়েকজন রাজনৈতিক ব্যক্তির সাথে আতাত করে অর্থের বিনিময় উপজেলা Ÿিএনপির সভাপতি শহীদ ইকবাল হোসেন ও তার ছোটভাই তুহিন হাসানকে ফাসাতে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তবে ওই মানববন্ধনে শহীদ ইকবাল ও তুহিনের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সম্পুর্ন মিথ্যা এবং ভিত্তিহীন দাবি করেন আকাশ ও তার পরিবারবর্গ। আর কারনে তারা অবিলম্বে দু:সম্পর্কের আত্বীয় সুমনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান সংবাদ সম্মেলনে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট