1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে ঈদের খুশির আড়ালে আত্মসমালোচনা আমাদের প্রাপ্তি ও শিক্ষা তাকওয়ার আলোয় ঈদ: প্রাপ্তি কতটুকু,শিক্ষা কত গভীর? সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

বগুড়ার শেরপুরে অটো চালকের মরদেহ উদ্ধার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৬৫ বার পড়া হয়েছে

 

মিরু হাসান, স্টাফ রিপোর্টার
বগুড়ার শেরপুরে নিখোঁজের ৮ দিন পর পুকুর থেকে আবু বক্কর (৩৭) নামে এক অটোচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে বাগড়া হঠাৎপাড়া এলাকার বোষ্টুমধার পুকুর থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আবু বক্কর কুসুম্বি ইউনিয়নের গোসাইবাড়ী গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১ সেপ্টেম্বর রাতে আবু বক্কর ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর নিখোঁজ হন। পরদিন তার পরিবারের পক্ষ থেকে শেরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। ২ সেপ্টেম্বর ঘোগা বটতলা এলাকায় রাস্তার পাশে অটোরিকশাটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। তবে গাড়িটির ব্যাটারি পাওয়া যায়নি।

এরপর এক অজ্ঞাত ব্যক্তি ওই ব্যাটারি বিক্রির চেষ্টা করলে স্থানীয়দের সন্দেহ হয়। চাপের মুখে সে ব্যাটারি ফেলে রেখে পালিয়ে যায়। পরে শেরপুর থানা পুলিশ ব্যাটারিটি উদ্ধার করে।

অবশেষে মঙ্গলবার দুপুরে এলাকাবাসী বোষ্টুমধার পুকুরের পাশে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে শেরপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, পরিবারের লিখিত অভিযোগ দেওয়ার পরও আবু বক্করকে জীবিত উদ্ধার করতে ব্যর্থ হয়েছে পুলিশ। তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, নিখোঁজের পরপরই কার্যকর ব্যবস্থা নিলে হয়তো এ হত্যাকাণ্ড এড়ানো যেত।

মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট