1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে ঈদের খুশির আড়ালে আত্মসমালোচনা আমাদের প্রাপ্তি ও শিক্ষা তাকওয়ার আলোয় ঈদ: প্রাপ্তি কতটুকু,শিক্ষা কত গভীর? সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

খুলনায় সাংবাদিক বুলুর রহস্যজনক মৃত্যুর অধিকতর তদন্তের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৬৪ বার পড়া হয়েছে

 

আজহারুল ইসলাম সাদী, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

খুলনার জ্যেষ্ঠ সাংবাদিক ওয়াহেদ-উজ-জামান বুলু’র অস্বাভাবিক মৃত্যুর রহস্য উদঘাটনের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় সাতক্ষীরা নিউমার্কেট চত্বরে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম। প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক এম বেলাল হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জী, প্রেসক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপী, সিনিয়র সাংবাদিক রামকৃষ্ণ চক্রবর্তী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, সাংবাদিক এস এম বিপ্লব হোসেন, আব্দুল মমিন, আমিনুর রহমান, নাজমুল আলম মুন্না প্রমুখ।

এসময় বক্তারা বলেন, সাংবাদিক বুলু’র মৃত্যু স্বাভাবিক নয়। তাকে হত্যা করা হয়েছে বা আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছে। তাঁর মরদেহ উদ্ধারের পর খুলনার লবণচরা থানায় অপমৃত্যু মামলা হয়েছে, যা নৌ-পুলিশ তদন্ত করছে।
বক্তারা অভিযোগ করে বলেন, তদন্ত ধীরগতিতে চলছে। তিনি যদি আত্মহত্যা করেও থাকেন, তাহলে কেন তিনি আত্মহত্যা করলেন, কেন তিনি আত্মহত্যা করতে বাধ্য হলেন, তা তদন্তের মাধ্যমে প্রকাশ করতে হবে। অধিকতর তদন্তের জন্য নৌ-পুলিশের সাথে পুলিশের গোয়েন্দা শাখা বা অন্য কোন গোয়েন্দা সংস্থার অন্তর্ভুক্তির আহবান জানান বক্তারা।পাশাপাশি সারাদেশে সাংবাদিকদের ওপর হামলা-মামলা-আত্মহননের পথ বেছে নেওয়ার মতো পরিস্থিতির বিরুদ্ধে সোচ্চার থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তারা।

উল্লেখ্য, গত ৩১ আগস্ট সন্ধ্যায় খুলনার খানজাহান আলী সেতুর ২ নম্বর পিলারের বেজমেন্ট থেকে ওহিদুজ্জামান বুলুর মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি দৈনিক আজকের কাগজ, চ্যানেল ওয়ান, ইউএনবিসহ প্রসিদ্ধ গণমাধ্যমে কাজ করেছেন। সর্বশেষ তিনি দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকায় কর্মরত ছিলেন। তিনি খুলনা প্রেসক্লাব, কেইউজে ও বিএফইউজে’র সদস্য ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট