1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে ঈদের খুশির আড়ালে আত্মসমালোচনা আমাদের প্রাপ্তি ও শিক্ষা তাকওয়ার আলোয় ঈদ: প্রাপ্তি কতটুকু,শিক্ষা কত গভীর? সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

বগুড়ায় ৪২ কোটি টাকার সাপের বিষসহ চোরাচালান চক্রের দুই সদস্য গ্রেফতার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪৬ বার পড়া হয়েছে

 

মিরু হাসান, স্টাফ রিপোর্টার

বগুড়ায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে আনুমানিক ৪২ কোটি টাকা মূল্যের বিদেশি সাপের বিষ (Cobra Venom) উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চোরাচালান চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৫টায় বগুড়া সদর থানার ঠনঠনিয়া এলাকার মন্ডলপাড়ায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ডিবি পুলিশের একটি চৌকস দল।

ডিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, শহরের ঠনঠনিয়া মন্ডলপাড়ার এস.এম.এ ফেরদৌস (৭৪) অবৈধভাবে ফ্রান্স থেকে আমদানিকৃত উচ্চমূল্যের সাপের বিষ বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছেন। তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে ফেরদৌস ও তার সহযোগী মোঃ রমজান আলী (৫৫)-কে আটক করা হয়।

তাদের হেফাজত থেকে ১টি কাগজের কার্টুনে রাখা ৫টি কাচের জারে সংরক্ষিত সাপের বিষ উদ্ধার করা হয়। প্রতিটি জারে ইংরেজিতে লেখা ছিল: “RED DRAGON COMPANY, MADE IN FRANCE”।

আন্তর্জাতিক বাজারে উদ্ধারকৃত বিষের আনুমানিক মূল্য ৪২ কোটি টাকা বলে জানিয়েছে ডিবি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই দুই আসামি জানিয়েছেন, তারা পরস্পরের যোগসাজশে দীর্ঘদিন ধরে আমদানি নিষিদ্ধ সাপের বিষ বিদেশ থেকে অবৈধভাবে এনে দেশে বিক্রি করতেন।

পুলিশ আরও জানিয়েছে, আটক এস.এম.এ ফেরদৌসের বিরুদ্ধে ইতিমধ্যে একটি সিআর মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।

এ ঘটনায় বগুড়া সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।

বগুড়া জেলা পুলিশ জানিয়েছে, সাপের বিষ চোরাচালানসহ যে কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশের কঠোর অবস্থান রয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট