1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
কালিহাতীতে ১৪৪ ধারা ভঙ্গ ও হত্যাচেষ্টার অভিযোগে সাংবাদিক সম্মেলন ঈদুল ফিতর উপলক্ষে টেকপাঁজা যুব বৃন্দের উদ্যোগে বঙ্গ ব্যাপি হিফজুল কুরআন প্রোতযোগিতা বিরামপুরে মানসিক প্রতিবন্ধী নারী অপহরণের পর ধর্ষণচেষ্টা,প্রধান আসামি আটক কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে ঈদের খুশির আড়ালে আত্মসমালোচনা আমাদের প্রাপ্তি ও শিক্ষা তাকওয়ার আলোয় ঈদ: প্রাপ্তি কতটুকু,শিক্ষা কত গভীর? সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন

বগুড়ায় হানিট্র‍্যাপের ফাঁদে ফেলে মুক্তিপণ দাবি: ডিবির জালে নারীসহ গ্রেপ্তার ৭

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ১১১ বার পড়া হয়েছে

 

মিরু হাসান, স্টাফ রিপোর্টার
বগুড়ায় দুই ব্যক্তিকে হানি ট্র্যাপের ফাঁদে ফেলে ৪ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগে আলোচিত তুফান সরকারের ভাইসহ চক্রের ৭ জনকে গ্রেপ্তার করেছে ডিবি। বৃহস্পতিবার রাতে শহরের চকসূত্রাপুর রহমান ভিলার পঞ্চম তলার ফ্ল্যাট থেকে জিম্মিদের উদ্ধার ও আসামিদের গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, শহরের চেলোপাড়া এলাকার মহসিন কাজী সিজান, চকসূত্রাপুর চামড়া পট্টির তুফান সরকারের ভাই ওমর সরকার, কেয়া বেগম, আফসানা মিমি, কামরুন্নাহার অধোরা, এনামুল হোসেন ওরফে রায়হান ও নয়ন হোসেন। বৃহস্পতিবার রাতে বগুড়া জেলা গোয়েন্দা শাখার কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন ডিবির ইনচার্জ ইন্সপেক্টর ইকবাল বাহার। পুলিশের এই কর্মকর্তা জানান, পূর্ব পরিচয়ের সূত্র ধরে বৃহস্পতিবার সকালে কেয়া প্রথমে ফোন করে ফজলুর রহমানকে বগুড়া শহরের তিনমাথা এলাকায় আসতে বলেন।

তিনি এলে কেয়া ও তার সহযোগীরা তাকে চকসূত্রাপুরের একটি ফ্ল্যাটে নিয়ে আটকে রাখে। কিছুক্ষণ পর তার এক সহযোগীকেও সেখানে ডেকে আটকিয়ে রাখা হয়।এরপর ভুক্তভোগীদের মারধর করে কাছে থাকা নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়া হয়। পরে তাদের উলঙ্গ করে ভিডিও ধারণ করে দাবি করা হয় আরো ৪ লাখ টাকা। এ ঘটনা ভুক্তভোগীদের পরিবার তাদের জানালে জেলা পুলিশ সুপার জেদান আল মুসার সার্বিক দিক নির্দেশনায় তারা অভিযান চালিয়ে অপহরণের শিকার ব্যক্তিদের উদ্ধারসহ চক্রের ৭ সদস্যকে গ্রেফতার করেন।

ইকবাল বাহার আরো জানায়, গ্রেপ্তারকৃতদের মাঝে মহসিন কাজী সিজান ও এনামুল হোসেন রায়হানের বিরুদ্ধে এর আগেরও ৬টি মামলা, আলোচিত ওমর সরকারের বিরুদ্ধে হত্যা, চুরি, মারামারি ও মাদকসহ ৬টি মামলা এবং নয়ন হোসেনের বিরুদ্ধে ১টি মাদক মামলা আদালতে বিচারাধীন আছে। ডিবি পুলিশের এই কর্মকর্তা সাধারণ মানুষদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, এমন ক্ষেত্রে অনেকেই মান সম্মানের ভয়ে পুলিশের সহযোগিতা নিতে চায় না। তবে অন্যায়ের কাছে মাথা নত না করে যারা রুখে দাঁড়িয়েছে তারা প্রত্যেকেই ন্যায় বিচার পেয়েছে এবং দোষীরাও শাস্তির আওতায় এসেছে।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট