1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
কালিহাতীতে ১৪৪ ধারা ভঙ্গ ও হত্যাচেষ্টার অভিযোগে সাংবাদিক সম্মেলন ঈদুল ফিতর উপলক্ষে টেকপাঁজা যুব বৃন্দের উদ্যোগে বঙ্গ ব্যাপি হিফজুল কুরআন প্রোতযোগিতা বিরামপুরে মানসিক প্রতিবন্ধী নারী অপহরণের পর ধর্ষণচেষ্টা,প্রধান আসামি আটক কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে ঈদের খুশির আড়ালে আত্মসমালোচনা আমাদের প্রাপ্তি ও শিক্ষা তাকওয়ার আলোয় ঈদ: প্রাপ্তি কতটুকু,শিক্ষা কত গভীর? সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন

স্বামী স্ত্রীর তালাক হওয়ায় আদালত প্রাঙ্গণে সন্তানকে কোলে নিতে অপদস্ত পিতা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ১৯১ বার পড়া হয়েছে

 

আজহারুল ইসলাম সাদী:
আদালতের নির্দেশনা থাকা সত্ত্বেও সন্তানকে কোলে নিতে
এক পিতাকে হতে হয়েছে অপমানিত ও অপদস্ত। তবুও সন্তানের মুখ দেখতে পেয়ে কান্নায় ভেঙে পড়েন সেই পিতা।

সোমবার (২৫ আগস্ট) এমন ই এক হৃদয়বিদারক দৃশ্যের জন্ম দেয় সাতক্ষীরা কোর্ট প্রাঙ্গণে।

ভুক্তভোগী পিতা মো. মনিরুজ্জামান জানান, তিনি মাদারীপুর সদর উপজেলার নয়াচর গ্রামের বাবুল ফরাজীর মেয়ে মেধা আক্তার সোনিয়া (২৩)-এর সঙ্গে ২০১৯ সালের ৯ জুলাই বিবাহ বন্ধনে আবদ্ধ হন। দাম্পত্য জীবনে তাদের ঘরে জন্ম নেয় এক পুত্র সন্তান আলিফ হাসান (৪)। সংসার সুখেই চলছিলো, কিন্তু গত ১৩ জুন শাশুড়ি মাকসুদা বেগম এক অনুষ্ঠানের কথা বলে মেয়েকে নিয়ে যান। এরপর থেকে আর স্ত্রী-সন্তানকে ফিরতে দেননি।

পরবর্তীতে প্রতিকার চেয়ে মনিরুজ্জামান আদালতে মামলা করেন। আদালত প্রতি মাসে সন্তানের সঙ্গে পিতার সাক্ষাতের সুযোগ নিশ্চিত করার পাশাপাশি সন্তানের ভরণপোষণের খরচ বহনের নির্দেশ দেন। কিন্তু সেই নির্দেশনা কার্যকর করতে জজ কোর্টে সন্তান নিতে গেলে শ্বশুর বাবুল ফরাজী ও তার লোকজন বাধা দেন। ভুক্তভোগীর অভিযোগ, একজন আইনজীবীর নির্দেশে তারা তাকে মারমুখীভাবে হেনস্তা করে এবং অকথ্য ভাষায় গালাগালি করেন।

তবুও শেষ পর্যন্ত সন্তানকে কোলে নিতে সক্ষম হন পিতা মনিরুজ্জামান। চার বছরের শিশু আলিফকে বুকে জড়িয়ে ধরে কোর্ট প্রাঙ্গণে হাউমাউ করে কান্নায় ভেঙে পড়েন তিনি। এসময় উপস্থিত মানুষজনও আবেগাপ্লুত হয়ে পড়েন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট