1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদের খুশির আড়ালে আত্মসমালোচনা আমাদের প্রাপ্তি ও শিক্ষা তাকওয়ার আলোয় ঈদ: প্রাপ্তি কতটুকু,শিক্ষা কত গভীর? সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কবর জিয়ারত

সাপাহারে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে ছাই ৪টি পরিবার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ১২৭ বার পড়া হয়েছে

 

হারুনুর রশিদ সাপাহার (নওগাঁর) প্রতিনিধিঃসাপাহার উপজেলার কাঁড়িয়াপাড়া গ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে চারটি পরিবারের সর্বস্ব পুড়ে গেছে।

সাপাহার উপজেলার সীমান্তবর্তী পাতাড়ী ইউনিয়নের কাঁড়িয়াপাড়া গ্রামের বাসিন্দা ভুক্তভোগী মাওলানা মোঃ আলতাব হোসেন জানান প্রতিদিনের মত গতকাল শুক্রবার দিবাগত রাতে পরিবারের সবাই ঘুমিয়ে ছিলেন। রাত আনুমানিক আড়াইটার দিকে তার বাড়ির চালে অগ্নিকান্ডের সৃষ্টি হয়। এসময় আগুনের লেলিহান শিখায় নিমিষেই তার নিজের ও তিন ছেলে আতিক বাবু,মেসবাউল হক,সাখাওয়াত হোসেন এর ঘর বাড়ি,আসবাবপত্র,ধান চাল,কাপড়চোপ,হাঁস মুরগী, টাকা পয়সা,পবিত্র কোরআন হাদিস,বিপুল পরিমানের ইসলামী বই পুস্তক সহ প্রায় ১৫/২০ লক্ষ টাকার সম্পদ পুড়ে যায়। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সুত্র পাত হতে পারে। তাৎক্ষণিক সাপাহার ফায়ার সার্ভিস অফিসে জানানো হলে ফায়ার সার্ভিসের একটি দল যথা সময়ে ওই এলাকায় গেলেও কেবল মাত্র কাঁচা রাস্তা ও যোগাযোগ ব্যবস্থা খারাপের কারনে অগ্নিনির্বাপক যন্ত্রপাতি নিয়ে তারা ঘটনাস্থলে যেতে পারেননি বলেও স্থানীয় লোকজন জানান। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবার গুলোর সহায়তার জন্য সবাইকে এগিয়ে আসার আহব্বান জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট