1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
তালা- কলারোয়া আসনে কংগ্রেস মনোনীত ডাব প্রতীকের প্রার্থী ইয়ারুল ইসলাম এর গণসংযোগ অনুষ্ঠিত সাপাহারে জামায়াত ছেড়ে বিএনপিতে যোগ দিলেন লোকমান আলী দেবহাটায় পুলিশের অভিযানে ধর্ষন চেষ্টা মামলায় ১ আসামী আটক মাধবপুরে বিএনপি প্রার্থী এস. এম. ফয়সলের নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত মোড়লগঞ্জের জিউধারা কালিবাড়ি পাথুরিয়া সমাজসেবা যুব সংঘের উদ্যোগে ধানের শীষের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত সারাদেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পবিত্র শবে বরাত পালিত হবে উন্নয়নের স্বার্থে, সাধারণ মানুষের নিরাপত্তা স্বার্থে আগামী ১২ তারিখ সারাদিন ধানের শীষে ভোট দিন : হাবিবুল ইসলাম হাবিব নওগাঁয় ৪০ পিচ ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার বগুড়ায় শব্দদূষণ বিরোধী মোবাইল কোর্ট: দুই প্রতিষ্ঠানের এক লক্ষ টাকা জরিমানা ও হর্ন জব্দ মোরেলগঞ্জের হোগলা পাশা ইউনিয়নে জনসমুদ্রে রূপ নিল জামায়াতের বিশাল জনসভা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহবায়ক নাহিদ ইসলামের মালয়েশিয়া সফরকে ঘিরে প্রবাসীদের উচ্ছ্বাস

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ১৯৯ বার পড়া হয়েছে

 

ইমামুল হোসেন মালেশিয়া প্রতিনিধি

কুয়ালালামপুর, মালয়েশিয়া:
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মাননীয় আহবায়ক জনাব নাহিদ ইসলাম আজ মালয়েশিয়ায় আগমন করেছেন। কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স মালয়েশিয়ার পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভ্যর্থনা জানানো হয়।

অভ্যর্থনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, প্রবাসী সদস্য এবং অসংখ্য শুভানুধ্যায়ী। নেতার আগমন উপলক্ষে বিমানবন্দর প্রাঙ্গণে এক প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।

মাননীয় আহবায়ক নাহিদ ইসলাম তাঁর এই সফরে প্রবাসী বাংলাদেশিদের নানাবিধ সমস্যা ও অধিকার আদায়ের সংগ্রামকে সামনে রেখে গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। পাশাপাশি সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করা এবং প্রবাসীদের ঐক্য ও শক্তিকে সুসংহত করার লক্ষ্যে তিনি বিভিন্ন আলোচনাসভা, মতবিনিময় ও কর্মপরিকল্পনা সভায় যোগ দেবেন।

এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স মালয়েশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, নেতার সফরের কর্মসূচিতে প্রবাসী বাংলাদেশিদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। এজন্য প্রবাসের প্রতিটি সহযোদ্ধাকে একযোগে এগিয়ে আসার জন্য বিশেষ আহ্বান জানানো হয়েছে।

প্রবাসীদের প্রত্যাশা, মাননীয় আহবায়কের নেতৃত্বে এনসিপি আরও শক্তিশালী ভিত্তি গড়ে তুলবে এবং প্রবাসী বাংলাদেশিদের অধিকার আদায়ের লড়াই আরও বেগবান হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট