1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদের খুশির আড়ালে আত্মসমালোচনা আমাদের প্রাপ্তি ও শিক্ষা তাকওয়ার আলোয় ঈদ: প্রাপ্তি কতটুকু,শিক্ষা কত গভীর? সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কবর জিয়ারত

কেশবপুরে জাতীয় মৎস সপ্তাহ উদযাপন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ২৭০ বার পড়া হয়েছে

 

হাফিজুর রহমান(যশোর) প্রতিনিধি

“অভায়াশ্রয় গড়ে তুলি দেশি মাছে দেশ ভরি” প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের কেশবপুরে জাতীয় মৎস সপ্তাহ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার দুপুরে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও র‍্যালির আয়োজন করা হয়। এ সময় মৎস্য চাষে বিশেষ অবদান রাখায় চারজন সফল মৎস্য চাষীকে ক্রেস্ট প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক।
উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডুর সঞ্চালনায় প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত ওই সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি প্রভাষক আলাউদ্দিন আলা, বিএনপি মৎস্য বিষয়ক সম্পাদক মৎস্যচাষী কামরুজ্জামান লিটন, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি কুতুব উদ্দিন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী, ও মৎস্য চাষী ইস্রাফিল হোসেন প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুদীপ বিশ্বাস। এর আগে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেশবপুর উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন। এরপর এ উপলক্ষে র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিটি উপজেলা পরিষদ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি মিলনায়তনে এসে শেষ হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট