1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদের খুশির আড়ালে আত্মসমালোচনা আমাদের প্রাপ্তি ও শিক্ষা তাকওয়ার আলোয় ঈদ: প্রাপ্তি কতটুকু,শিক্ষা কত গভীর? সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কবর জিয়ারত

ব্রহ্মরাজপুরে কৃষক দলের সদস্য সচিব রবিউল ইসলামের বিরুদ্ধে আওয়ামী লীগ দোসরদের পূর্ণবাসন ও ভুয়া কমিটি জমা দেওয়ার অভিযোগে মানববন্ধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ১১৩ বার পড়া হয়েছে

 

জামান উদ্দিন সাতক্ষীরা প্রতিনিধিঃ

১৭ই আগস্ট রবিবার ২০২৫
সাতক্ষীরা সদর উপজেলার ৯নং ব্রহ্মরাজপুর ইউনিয়নে বিএনপির ইউনিয়ন কমিটি গঠনকে কেন্দ্র করে কৃষক দলের সদস্য সচিব রবিউল ইসলামের বিরুদ্ধে আওয়ামী লীগ দোসরদের পূর্ণবাসন ও ভুয়া কৃষক দল কমিটি জমা দেওয়ার অভিযোগ উঠেছে।

এ ঘটনার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় নেতাকর্মীরা। রোববার (১৭ আগস্ট) সকাল ১১টায় ব্রহ্মরাজপুর বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন ব্রহ্মরাজপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক আবু হাসান, সদস্য সচিব নুরুল ইসলাম বাবু, জেলা তরুণ দলের সদস্য সচিব আবুল বাসার, সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি ফয়সাল ইকবাল,

ব্রহ্মরাজপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক নাসিম বিল্লাহ, সার্চ কমিটির সদস্য আব্দুল্লাহ আল গালিব, সাবেক আহবায়ক হুমাউন কবির, ১নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শহিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক জহরুল ইসলাম,ও গোলাম রব্বানী।

৩নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলফাজ উদ্দীন, ৪নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আবু সাঈদ, সাবেক সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, ৩নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আলী, ৬নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আব্দুল হামিদ, সাবেক সাধারণ সম্পাদক শামিম বাবুসহ আরও অনেকে।

বক্তারা অভিযোগ করেন, কৃষক দলের সদস্য সচিব রবিউল ইসলাম আওয়ামী লীগ দোসরদের নিয়ে ভুয়া কৃষক দল কমিটি গঠন করে জমা দিয়েছেন। এতে বিএনপি ও কৃষক দলের প্রকৃত ত্যাগী নেতাকর্মীদের বঞ্চিত করা হয়েছে। তারা অবিলম্বে এ ভুয়া কমিটি বাতিল করে যোগ্য ও ত্যাগী নেতাকর্মীদের সমন্বয়ে নতুন কমিটি গঠনের দাবি জানান।

মানববন্ধনে বিএনপি ও অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।।।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট