1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদের খুশির আড়ালে আত্মসমালোচনা আমাদের প্রাপ্তি ও শিক্ষা তাকওয়ার আলোয় ঈদ: প্রাপ্তি কতটুকু,শিক্ষা কত গভীর? সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কবর জিয়ারত

সাতক্ষীরার সীমান্তে ছাব্বিশ লক্ষ টাকার পন্য আটক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ১২৩ বার পড়া হয়েছে

 

মোঃ হাফিজ সাতক্ষীরা প্রতিনিধিঃ
সাতক্ষীরার সীমন্তে ৩৩ বিজিবি ব্যাটালিয়ন এর দায়িত্বপূর্ণ এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১০ বোতল ভারতীয় মদ এবং বিভিন্ন ব্রান্ডের ৫২টি ভারতীয় মোবাইল ফোনসহ প্রায় ছাব্বিশ লক্ষ টাকার ভারতীয় মালামাল আটক করেছে।
বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হিজলদী বিওপির বিশেষ আভিযানে গোবরপোতা হতে ১০ বোতল ভারতীয় মদ আটক করে এবং ঘোনা বিওপির আভিযানে ফকিরের মোড় হতে বিভিন্ন ব্রান্ডের ৫২টি ভারতীয় মোবাইল ফোন আটক করে। এছাড়াও, কাকডাঙ্গা বিওপির আভিযানে কেড়াগাছি ও গেড়াখালী হতে ৩ লাখ ৪৫ হাজার টাকার ভারতীয় ঔষধ ও শাড়ি আটক করে। ঘোনা বিওপির আভিযানে দাঁতভাঙ্গা হতে ৩৫ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে। সুলতানপুর বিওপির আভিযানে তালসারি হতে ৭০ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে।
ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প এর আভিযানে হঠাৎগঞ্জ হতে ৭০ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে। চান্দুরিয়া বিওপির আভিযানে কাদপুর হতে ২ লাখ ১০ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে। তলূইগাছা বিওপির আভিযানে চারাবাড়ি হতে ১ লাখ ০৫ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে। মাদরা বিওপির আভিযানে চান্দা হতে ৩৫ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে। কালিয়ানী বিওপির আভিযানে কালিয়ানী হতে ৭০ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে। এছাড়াও, হিজলদী বিওপির আভিযানে গোবরপোতা হতে ১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে।
আটক পন্যের সর্বমোট মূল্য ২৫ লাখ ৫১ হাজার টাকা। বিজিবি আরো জানায়, চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারনে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে। বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও, মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরী করতঃ পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে ষ্টোরে জমা হয়েছে। দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে এবং দেশের তরুন/যুব সম্প্রদায়কে মাদকের নির্মম ছোবল হতে রক্ষা করার মহতী উদ্যেগে বিজিবি’র এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগন সাধুবাদ জ্ঞাপন করে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট