1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদের খুশির আড়ালে আত্মসমালোচনা আমাদের প্রাপ্তি ও শিক্ষা তাকওয়ার আলোয় ঈদ: প্রাপ্তি কতটুকু,শিক্ষা কত গভীর? সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কবর জিয়ারত

বিরামপুরে বাইক থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট মা-সন্তান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ১৩৩ বার পড়া হয়েছে

 

 

এমডি রেজওয়ান আলী বিরামপুর (দিনাজপুর) প্রতিবেদক-দিনাজপুরের বিরামপুরে বাইক থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট মা ও সন্তান। জানা যায়,স্বামীর মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্ত্রী ও শিশু সন্তানের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন,কোহিনুর বেগম (৩৭) ও তার ছেলে রিশাত কাইফ (১৮ মাস)। আজ শুক্রবার (১৫ আগস্ট-২৫) বেলা সাড়ে ১১টার দিকে দিনাজপুরের বিরামপুর পৌরশহরের সোনালী ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই নারী বিরামপুরের ধানঘরা এলাকার গোলাম রব্বানীর স্ত্রী। তিনি ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য সহকারী পদে কর্মরত ছিলেন।

নিহত নারীর স্বামী গোলাম রব্বানী জানান,শুক্রবার সকালে শিশু সন্তান রিশাত কাইফকে নিয়ে শ্বশুরবাড়ি থেকে মোটরসাইকেলে নিজ বাড়ি ফিরছিলেন। বিরামপুর শহরের সোনালী ব্যাংকের সামনে একটি অটোরিকশার ধাক্কায় স্ত্রী ও সন্তান রাস্তার মাঝে ছিটকে পড়ে। এসময় বিপরীত দিক থেকে আসা একটি পণ্যবাহী ট্রাক তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই কোহিনুর ও ছেলে কাইফের মৃত্যু হয়। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক ঘটনা নিশ্চিত করে জানান,সড়ক দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে মা ও শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ বিষয়ে আইনী প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট