1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদের খুশির আড়ালে আত্মসমালোচনা আমাদের প্রাপ্তি ও শিক্ষা তাকওয়ার আলোয় ঈদ: প্রাপ্তি কতটুকু,শিক্ষা কত গভীর? সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কবর জিয়ারত

প্রবাসে থেকেও সাহিত্যচর্চা চালিয়ে যাওয়া সহজ কাজ নয়- সেই দৃষ্টান্ত রাখলেন সাংবাদিক সাইফুল ইসলাম

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ১৩১ বার পড়া হয়েছে

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের কমার্শিয়াল কাউন্সিলর আশীষ কুমার সরকার বলেছেন,জীবন জীবিকার সন্ধানে আমরা এক দেশ থেকে অন্য দেশে ছুটে বেড়াই। যেখানে জীবিকার বিষয় থাকে সেখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নানা চিন্তায় থাকতে হয়। এই ক্ষেত্রে শত ব্যস্ততার মাঝেও বই প্রকাশ করা অনেক কষ্টসাধ্য। তার মধ্যেও সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদার এই ধরণীর পথে প্রান্তরে বই প্রকাশ করায় তাঁকে ধন্যবাদ জানান। তিনি বলেন, বই হচ্ছে নিঃসঙ্গতার বন্ধু। বই কিনে কখনো কেউ দেউলিয়া হয় না। বই হচ্ছে সেরা বই। মনের কষ্ট দূর হওয়ার মাধ্যমে বই পড়ার অভ্যাস করতে হবে। আমাদের ছেলে সন্তানদের বই পড়ার ব্যাপারে উৎসাহিত করতে হবে। তাঁর এই প্রকাশিত বইটি গাইডলাইন হিসেবে দিগন্ত প্রসারিত হবে বলে মনে করেন তিনি। খবর আইবিএননিউজ ।
গত রবিবার (১০ আগষ্ট ) দুবাই সেলসি হলরুমে সংযুক্ত আরব আমিরাত প্রবাসী সাংবাদিক সমিতির সভাপতি সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদারের প্রকাশিত নতুন বই “এই ধরণীর পথে প্রান্তরে” বইটির প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
সাংবাদিক কামরুল হাসান জনির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কমিউনিটি নেতা প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দিন, লেখক ও সংগঠক প্রকৌশলী সরফরাজ খান,কলামিস্ট ও সাংবাদিক আবু ছালেহ,মাওলানা ফজলুল কবির চৌধুরী,সংগঠকসিরাজুল ইসলাম নওয়াব, আজমান বাংলাদেশ সমিতির সদস্য সচিব কামাল হোসেন সুমন,
সংগঠক রফিকুল ইসলাম খান, সংগঠক এহসান চৌধুরী, সাংবাদিক নাসিম উদ্দিন আকাশ, সঙ্গীত শিল্পী জাবেদ আহমেদ মাসুম, সাংবাদিক শামছুল রহমান সোহেল, সাংবাদিক ফখরুদ্দিন মুন্না,সরওয়ার উদ্দিন রনি,মামুনুর রশীদ, কবি ওবায়েদুল হক, ফয়েজ উল্লাহ প্রমুখ। অনুষ্ঠানে সাংবাদিক, কবি, লেখক, শিল্প-সাহিত্যপ্রেমীসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ছবি ক্যাপশন : দুবাইয়ে সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদারের প্রকাশিত এই ধরণীর পথে প্রান্তরে বই উৎসবে কমার্শিয়াল কাউন্সিলর সহ অতিথিবৃন্দ ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট