1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদের খুশির আড়ালে আত্মসমালোচনা আমাদের প্রাপ্তি ও শিক্ষা তাকওয়ার আলোয় ঈদ: প্রাপ্তি কতটুকু,শিক্ষা কত গভীর? সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কবর জিয়ারত

বগুড়া-নাটোর মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ১২২ বার পড়া হয়েছে

 

মিরু হাসান, স্টাফ রিপোর্টার

বগুড়া-নাটোর মহাসড়কে দুই ট্রাকের মুখোমিুখ সংঘর্ষে আব্দুস সালাম (৩৮) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি নাটোর জেলার সিংড়া উপজেলার খেজুরতলা আতাইকুলা গ্রামের মৃত মোহরম আলীর ছেলে। এঘটানায় গুরুত্বর আহত হয়েছেন আরও সাতজন।

আহতরা হলেন, নাটোর জেলার সিংড়া থানার নীলচড়া এলাকার আব্দুল জব্বারের ছেলে হাফিজুল ইসলাম (৩৫), সিংড়া খেজুরতলা এলাকার মৃত ইকবাল হোসেনের ছেলে ফরিদুল ইসলাম (৪৫), একই এলাকার সুমন (৩০), আবুল কাশেম (৪০)ও একাব্বর আলী (৩৫), বগুড়া জেলার গাবতলী থানার আসাদুল (৪০), কুষ্টিয়া ভেড়ামারার পলাশ আলী (৩৫)। খবর পেয়ে নন্দীগ্রাম ফায়ার সার্ভিস টীম আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিায়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সোমবার (১১ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম থানার শেষ ও শাজাহানপুর থানার শুরু রুপিহার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বগুড়ার দিক থেকে ছেড়ে আসা বালুবোঝাই একটি ট্রাকের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীতদিক থেকে আসা আরেকটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ট্রাক চালক ও হেলপারসহ আটজন গুরতর আহত হন। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় আব্দুস সালাম নামের এক যুবকের মুত্যু হয়।

কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে এদুর্ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়। মরদেহটি মর্গে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট