1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদের খুশির আড়ালে আত্মসমালোচনা আমাদের প্রাপ্তি ও শিক্ষা তাকওয়ার আলোয় ঈদ: প্রাপ্তি কতটুকু,শিক্ষা কত গভীর? সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কবর জিয়ারত

বিরামপুরে সেনাবাহিনীর অভিযানে মাদকদ্রব্য সহ মাদক ব‍্যবসায়ী আটক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ১৭৯ বার পড়া হয়েছে

 

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বিরামপুরে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে মাদকদ্রব্য সহ একজন মাদক ব‍্যবসায়ীকে আটক করা হয়েছে। জানা গেছে,বাংলাদেশ সেনাবাহিনী ৬৬ পদাতিক ডিভিশনের ৭ হর্স ইউনিটের মধ্যপাড়া আর্মি ক‍্যাম্পের একটি নিয়মিত টহল দলের কমান্ডার ক‍্যাপ্টেন মোঃ কাজী নাঈম স্থানীয় সূত্রে মাদকদ্রব্য সহ একজন মাদক ব‍্যাবসায়ীর অবস্থান সম্পর্কে নিশ্চিত হন। এরপর শনিবার (৯ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টায় ক‍্যাপ্টেন মোঃ কাজী নাঈমের নেতৃত্বে সেনাবাহিনীর টহল দল বিরামপুর পৌর শহরের ইসলামপাড়ায় অভিযান চালিয়ে ৫৯ পিস ইয়াবা, ১৭ পিস ট‍্যাপেন্টাডল (ইয়াবার বিকল্প), ২৫০ মিঃ লিঃ ভারতীয় মদ,১.৫০ গ্রাম হেরোইন, নগদ ৫ হাজার টাকা এবং মাদক সেবনের উপকরণ সহ এলাকার চিহ্নিত মাদক ব‍্যবসায়ী মোঃ সেলিম মিয়াকে গ্রেফতার করে।
পরবর্তীতে সেনাবাহিনীর পক্ষ থেকে বিষয়টি থানা পুলিশকে অবগত করা হলে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে সেনাবাহিনীর পক্ষ থেকে উদ্ধারকৃত মাদকদ্রব্য ও নগদ টাকা সহ আটক মাদক ব‍্যবসায়ীকে পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
জননিরাপত্তা নিশ্চিতে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণে সেনাবাহিনীর নিয়মিত অভিযান অব‍্যহত থাকবে বলে মধ্যপাড়া আর্মি ক‍্যাম্পের পক্ষ থেকে স্থানীয় সাংবাদিকদের জানানো হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের হয়েছে এবং আটক আসামিকে রবিবার (১০ আগস্ট) দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট