1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদের খুশির আড়ালে আত্মসমালোচনা আমাদের প্রাপ্তি ও শিক্ষা তাকওয়ার আলোয় ঈদ: প্রাপ্তি কতটুকু,শিক্ষা কত গভীর? সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কবর জিয়ারত

৩১ দফা বাস্তবায়ন হলে নারীদের অধিকার নিশ্চিত হবে, —— আবুল হোসেন আজাদ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ১৪২ বার পড়া হয়েছে

 

হাফিজুর রহমান (কেশবপুর) প্রতিনিধি

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ বলেন আমাদের নেতা তারেক রহমান ৩১ দফা দিয়েছেন। ৩১ দফা বাস্তবায়ন হলে নারীদের অধিকার নিশ্চিত হবে। মানুষের কথা বলার অধিকার থাকবে। আমাদের দেশের নারীরা পারে দেশকে এগিয়ে নিয়ে যেতে। নারীরা দেশ গড়ার মূল কারিগর। দেশের নারীরা এখন অনেক সচেতন। মিথ্যা কিছু বলে তাদের বোঝানো যাবে না। গতকাল (৯ই আগষ্ট)শনিবার বিকেলে উপজেলার পাজিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইউনিয়নের বেলকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নারী সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আমরা শহীদ জিয়ার সৈনিক । আমরা বেগম খালেদা জিয়াকে ভালোবাসি। আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার ওপর অত্যাচার নির্যাতন চালানো হয়েছে। এমন একজন মতৃতুল্য নেত্রীকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছিল। যেটা ছিল পরিত্যক্ত কারাগার। সেখানে কোন মানুষ বাস করে না। স্যাঁতস্যাঁতে একটি রুমে আমাদের মাতৃতুল্য নেত্রীকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল। মিথ্যা মামলা দিয়ে ও খুন-গুম করে বিএনপিকে নিশ্চিহ্ন করার চেষ্টা করে কিন্তু আওয়ামী লীগ তা করতে পারেনি। শহীদ জিয়ার আদর্শে গড়া দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া যিনি কখনো কোন নির্বাচনে হারেননি। প্রতি নির্বাচনে পাঁচটি আসনে নির্বাচন করে জয়ী হয়েছেন তিনি। উন্নত চিকিৎসার জন্য তার পরিবারের পক্ষ থেকে বারবার আবেদন করা হয়েছিলো শেখ হাসিনার কাছে।
কিন্তু তা প্রত্যাখ্যান করা হয়েছিল। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে ভয় পায় শেখ হাসিনা। তারা বিএনপিকে ভয় পায়। এ জন্য ১৬টি বছর নির্বাচনের নামে প্রহসন হয়েছে।

ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মকবুল হোসেন মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, সিনিয়র সহ-সভাপতি রেহেনা আজাদ, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস,আরও উপস্তিত ছিলেনউপজেলা বিএনপির যুগ্ন-সম্পাদক আলমগীর সিদ্দিকী,উপজেলা যুবদলের সদস্য সচিব পদপ্রার্থী মেহেদী হাসান হিমেল সহ অনন্য নেতৃবৃন্দ।

ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হালিমের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সমাবেশে আরো বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম, উপজেলা মহিলা দলনেত্রী নুরুন্নাহার নুরি, নাজমা সুলতানা, নাজমা পারভিন, কবরী বেগম প্রমুখসহ অনেকে। এ সময় পাজিয়া ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দসহ ইউনিয়নের সহস্রাধিক নারী কর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট