1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদের খুশির আড়ালে আত্মসমালোচনা আমাদের প্রাপ্তি ও শিক্ষা তাকওয়ার আলোয় ঈদ: প্রাপ্তি কতটুকু,শিক্ষা কত গভীর? সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কবর জিয়ারত

কেশবপুর থানার এস আইকে প্রকাশ্যে জামায়াত নেতার হুমকিআটকের এক ঘন্টার মধ্যে জামিন লাভ  

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ১৬৩ বার পড়া হয়েছে

 

হাফিজুর রহমান(কেশবপুর) প্রতিনিধি

আটকের এক ঘন্টার মধ্যে জামিন পেলেন যশোরের কেশবপুর উপজেলা জামায়াত ইসলামীর পেশাজীবী সংগঠনের সভাপতি অ্যাডঃ ওজিউর রহমান। চাচাতো ভাইয়ের নামে  থানায় মামলা হওয়ায় তিনি গত সোমবার থানায় প্রবেশ করে সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর উত্তেজিত হয়ে বিভিন্ন ধরনের হুমকি প্রদান করেন। এ ঘটনায় ওই জামায়াত নেতার নাম উল্লেখ করে কেশবপুর থানার এস আই মোখলেছুর রহমান বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। যার নং ৪। এ মামলায় গতকাল বুধবার পুলিশ তাকে আটক করে আদালতে সোপর্দ করেন।
জানা গেছে, কেশবপুর উপজেলা জামায়াত ইসলামীর পেশাজীবী সংগঠনের সভাপতি অ্যাডঃ ওজিউর রহমানের চাচাতো ভাই শহিদুল গাজির নামে কেশবপুর থানায় মারামারি সংক্রান্ত বিষয়ে একটি মামলা হওয়ায়  গত সোমবার (৪ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে তিনি থানায় প্রবেশ করে সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর উত্তেজিত হয়ে বিভিন্ন ধরনের হুমকি প্রদান করেন। যার ভিডিও মুহুর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এতে কেশবপুরের সচেতন মহলের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।  এ ঘটনায় ওই রাতে জাময়াত নেতা ওজিউর রহমানের নাম উল্লেখ করে কেশবপুর থানার এস আই মোখলেছর রহমান বাদী হয়ে থানায় একটি মামলা দাখিল করেন। এরপর জামায়াত নেতা ওজিউর এলাকা ছেড়ে যশোর শহরে অবস্থান করতে থাকেন। গতকাল বুধবার খবর পেয়ে কেশবপুর থানার ওসি আনোয়ার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে যশোর শহরের মুজিব সড়ক থেকে তাকে আটক করেন। তাকে আদালতে সোপর্দ করলে তার আইনজীবি  ওই মামলায় বিজ্ঞ আদালতে জামিন আবেদন করলে বিচারক তা মঞ্জুর করেন।
এ ব্যাপারে জামায়াত ইসলামীর কেশবপুর উপজেলা শাখার আমির অধ্যাপক মুক্তার আলী অ্যাডঃ ওজিউর রহমানকে আটকের কথা অস্বীকার করে বলেন, তার নামে একটি মামলা হয়েছে। তিনি এ মামলায় জামিন নিয়েছেন।
কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন, গত সোমবার অ্যাডঃ ওজিউর রহমান থানায় প্রবেশ করে পুলিশের কর্তব্য কাজে বাধা প্রদানসহ মামলার তদন্ত কারী দারোগা মোখলেছুর রহমানকে প্রকাশ্যে বিভিন্ন ধরনে হুমকি দেন। এ ঘটনায় থানায় একটি মামলা হয়।

 

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট