1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদের খুশির আড়ালে আত্মসমালোচনা আমাদের প্রাপ্তি ও শিক্ষা তাকওয়ার আলোয় ঈদ: প্রাপ্তি কতটুকু,শিক্ষা কত গভীর? সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কবর জিয়ারত

সাংবাদিক রাকিবের ওপর হামলা গণমাধ্যমের স্বাধীনতায় আঘাত—কয়রা সাংবাদিক ফোরাম

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ১৫৪ বার পড়া হয়েছে

 

কয়রা (খুলনা) প্রতিনিধিঃ

খুলনা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও এশিয়ান টিভির সাংবাদিক মো. রাকিবের ওপর রূপসায় সংঘটিত বর্বর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কয়রা সাংবাদিক ফোরাম। সংগঠনটি এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং দ্রুত হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে।

বুধবার দুপুরে খুলনার কয়রা উপজেলার মধুর মোড়ে কয়রা সাংবাদিক ফোরামের কার্যালয়ে আয়োজিত জরুরি আলোচনা সভা শেষে সংগঠনের সভাপতি তারিক লিটু ও সাধারণ সম্পাদক আবির হোসেন এক যৌথ বিবৃতিতে বলেন, “শনিবার সন্ধ্যায় রূপসা বাসস্ট্যান্ড এলাকায় যেভাবে খুলনা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো. রাকিবকে তার স্ত্রী ও শিশুসন্তানের সামনে জনসমক্ষে এলোপাতাড়ি মারধর, লুটপাট ও অপমান করা হয়েছে, তা কেবল একজন ব্যক্তির ওপর হামলা নয়, বরং স্বাধীন সাংবাদিকতা, মতপ্রকাশের স্বাধীনতা এবং মানবাধিকারের ওপরও একটি সরাসরি আঘাত।”

বিবৃতিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে হামলাকারীদের মুখ স্পষ্ট দেখা গেলেও এখনো পর্যন্ত কোনো অপরাধীকে আইনের আওতায় আনা হয়নি,যা অত্যন্ত উদ্বেগজনক। বক্তারা বলেন, হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করতে হবে, সাংবাদিক রাকিবের ওপর হামলার সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করতে হবে এবং ভবিষ্যতে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে আরও কার্যকর ও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন কয়রা সাংবাদিক ফোরামের সিনিয়র সহসভাপতি মুক্তার হোসেন, সাংবাদিক মো. শাহ হিরো, জিয়াউল হাসান জিল্লু ও মিনহাজ দিপু,মো.আব্দুল মান্নান,আব্দুল্লাহ আল জুবায়ের ,বিজন কুমার,মেহরাব হোসেন স্বাধীনসহ অন্যান্য সহযোগী সদস্যবৃন্দ।

নেতৃবৃন্দ আরও বলেন, “এ ধরনের ঘটনায় অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে সাংবাদিকরা নিরাপদভাবে দায়িত্ব পালন করতে পারবে না। এ হামলা আমাদের সবাইকে নাড়া দিয়েছে। আমরা সকল সাংবাদিক সংগঠন ও গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানাই,এই ঘটনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিবাদ গড়ে তোলার জন্য।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট