1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
ঈদের খুশির আড়ালে আত্মসমালোচনা আমাদের প্রাপ্তি ও শিক্ষা তাকওয়ার আলোয় ঈদ: প্রাপ্তি কতটুকু,শিক্ষা কত গভীর? সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কবর জিয়ারত

বগুড়ায় ট্রাকের ধাক্কায় শিশুর মৃত্যু, মাটির দেওয়াল ধ্বসে আরো এক মৃত্যু 

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে

 

মিরু হাসান, স্টাফ রিপোর্টার

বগুড়ার শাজাহানপুর উপজেলায় মাটির দেওয়াল ধ্বসে মো. কিবরিয়া (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ রোববার (৩ আগস্ট) সকালে উপজেলার ফুলতলা পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কিবরিয়া রাজশাহী শহরের বুধপাড়া এলাকার মৃত আবু বক্কর সিদ্দিকীর ছেলে। তিনি দীর্ঘ ১৮ বছর ধরে ফুলতলা পুকুরপাড় এলাকায় ভাড়া বাসায় একা থাকতেন এবং ইলেকট্রিক মিস্ত্রির কাজ করতেন।

অন্যদিকে, জেলার ধুনট উপজেলায় রাস্তা পারাপারের সময় চলন্ত ট্রাকের ধাক্কায় তুবা খাতুন (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার (৩ আগস্ট) সকাল ৮টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তুবা খাতুন ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়নের সরুগ্রাম গ্রামের বাসিন্দা শাহ আলমের মেয়ে।

জানা গেছে, শনিবার (২ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে তুবা বাড়ির সামনের ধুনট-সোনাহাটা পাকা সড়ক পার হওয়ার সময় একটি চলন্ত ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তার মৃত্যু হয়।

জানা গেছে, রাত থেকে টানা ভারী বৃষ্টি হচ্ছিল। সকালে বৃষ্টির তীব্রতা আরও বাড়ে। এতে বসতঘরের পুরোনো মাটির দেওয়াল ধসে পড়ে ঘুমন্ত কিবরিয়ার ওপর। স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা কিবরিয়াকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট