1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম :
সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কবর জিয়ারত বিরামপুরে শিলাবৃষ্টির তাণ্ডব: ৭০০ টিনের ঘর বিধ্বস্ত,খোলা আকাশের নিচে শতাধিক পরিবার

বাঁকড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী এ্যাডভোকেট হাবিব কায়সার বিন সাঈদ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ১৭৪ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি :
যশোর, ৩০ জুলাই ২০২৫ – আসন্ন বাঁকড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের প্রার্থী হিসেবে এ্যাডভোকেট হাবিব কায়সার বিন সাঈদকে মনোনয়ন দিয়েছে।

এ্যাডভোকেট হাবিব কায়সার বিন সাঈদ একজন সুপ্রতিষ্ঠিত পেশাজীবী ও রাজনৈতিক পরিবারের সন্তান। তিনি সাবেক যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য, অবিভক্ত যশোর জেলা আমীর এবং সর্বশেষ যশোর জেলা নায়েবে আমীর মরহুম মুহাদ্দিস আবু সাঈদ মুহাম্মাদ শাহাদাৎ হোসেন-এর জ্যেষ্ঠ সন্তান।

শিক্ষা ও পেশাগত জীবনে হাবিব কায়সার বিন সাঈদ একজন মেধাবী ও প্রতিশ্রুতিশীল ব্যক্তি। তিনি ঝিকরগাছা পাইলট হাইস্কুল থেকে এসএসসি (বিজ্ঞান বিভাগ), যশোর ক্যান্টনমেন্ট কলেজ থেকে এইচএসসি (বিজ্ঞান বিভাগ) পাস করেন। পরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ইসলামী স্টাডিজে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। এর পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ এবং ঢাকা ল কলেজ থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন।

বর্তমানে তিনি যশোর জজ কোর্টে একজন অ্যাডভোকেট হিসেবে কর্মরত। ইউনিয়নের উন্নয়ন ও জনগণের কল্যাণে নিজেকে নিবেদিত করতে চান জানিয়ে তিনি বলেন, “আমি জনগণের দোয়া, সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করছি। ইনশাআল্লাহ সবার ভালোবাসা নিয়ে আমরা একটি উন্নত ও শান্তিপূর্ণ ইউনিয়ন গড়তে পারব।”

এ্যাডভোকেট হাবিব কায়সার বিন সাঈদের প্রার্থিতায় এলাকায় ব্যাপক সাড়া ও আলোচনার সৃষ্টি হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট