1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম :
সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কবর জিয়ারত বিরামপুরে শিলাবৃষ্টির তাণ্ডব: ৭০০ টিনের ঘর বিধ্বস্ত,খোলা আকাশের নিচে শতাধিক পরিবার

পাইকগাছায় পাগলী হলো মা কিন্তু পিতা হয়নি কেউ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ১২৬ বার পড়া হয়েছে

শেখ খায়রুল ইসলাম পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:— পাইকগাছায় অচেনা অজানা পরিচয়হীন কুমারী পাগলী মা হয়েছেন। কোথা থেকে এসেছে কতদিন সে এই এলাকায় সেটা অজানা। রাস্তার উপর ফুটফুটে ২কেজি ৬ গ্রাম ওজনের কন্যা সন্তান ভূমিষ্ট হলো ডাক্তার কিংবা ধাত্রী ছাড়াই। মা হয়েছে পাগলী কিন্তু বাপ হয়নি কেউ এ নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) বেলা সাড়ে ১১ টার দিকে এ সন্তান ভূমিষ্ট হয়।উপজেলার প্রাণী সম্পদ অফিসের সামনে পৌরসভার ৫ নং ওয়ার্ডে প্রধান সড়কের পাশে এস এম সাউন্ডের দোকানের সিড়ির উপর সন্তানটি ভূমিষ্ট হয়।এ সময় তার পাশে কেউ ছিলো না। তবে সন্তান ভূমিষ্টকালে পাগলির চিৎকার ও ছটফটানি দেখে কাছে যায় দোকানদার লাবু।পথচারী উপজেলার ২নং কপিলমুনি ইউপির শ্যামনগর গ্রামের মানবিক পল্লী চিকিৎসক আব্দুল হালিম সানা সদ্য ভূমিষ্ট কন্যা শিশু ও পাগলী মাকে পাইকগাছা হাসপাতালে ভর্তি করে চিকিৎসা সেবার ব্যবস্থা করেন। হাসপাতালের চিকিৎসক শাকিলা আফরোজ জানান,মা ও শিশু সুস্থ আছে।উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস জানান,বিষয়টি শুনেছি হাসপাতালে যেয়ে দেখে শুনে কি করা যায় ইউএনও স্যারের সাথে পরামর্শ করে ব্যবস্থা নেয়া হবে। উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন বলেন, সবাই মিলে চেষ্টা করুন তার পরিচয়টা জানা যায় কিনা। আর সেটা সম্ভব না হলে সরকারীভাবে যা যা করা যায় তার জন্য সমাজসেবা অফিসারকে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট