1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম :
সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কবর জিয়ারত বিরামপুরে শিলাবৃষ্টির তাণ্ডব: ৭০০ টিনের ঘর বিধ্বস্ত,খোলা আকাশের নিচে শতাধিক পরিবার

বিরামপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ১৫৬ বার পড়া হয়েছে

 

এমডি রেজওয়ান আলী, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বিরামপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (২৮ জুলাই) বেলা ১২ টায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুজহাত তাসনীম আওন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক, স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শাহরিয়ার পারভেজ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুনা লাইলা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমসের আলী মন্ডল, যুব উন্নয়ন কর্মকর্তা এনামুল হক চৌধুরী, সমাজসেবা কর্মকর্তা আব্দুল আওয়াল, মহিলা বিষয়ক কর্মকর্তা মোশাররত জাহান, ২০ বিজিবি’র কোম্পানি কমান্ডার সুবেদার আনিছুর রহমান , ২৯ বিজিবি’র ক‍্যাম্প কমান্ডার হাবিলদার আজগর আলী, ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ আব্দুল আজিজ, কাটলা ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বিনাইল ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির বাদশা, জোতবানী ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মন্ডল, কাটলা ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোছাঃ ফাইমা, স‍্যানেটারী পরিদর্শক ইসমাইল হোসেন, কলেজিয়েট উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, বিরামপুর প্রেসক্লাব (কলেজ বাজার) সভাপতি সাংবাদিক মোরশেদ মানিক, বিরামপুর প্রেসক্লাব (কলাবাগান) আহবায়ক সাংবাদিক শাহ্ আলম মন্ডল প্রমূখ।
আইনশৃঙ্খলা কমিটির সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নুজহাত তাসনীম আওন বিরামপুর উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে এবং উপজেলার ভারত সীমান্তবর্তী এলাকাগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তৎপর থাকার আহবান জানান।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বলেন, বিরামপুর উপজেলায় অপরাধ দমনে পুলিশ নিয়মিত অভিযান অব‍্যহত রেখেছে এবং বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। এছাড়া সীমান্ত এলাকা দিয়ে যাতে মাদকদ্রব্য ঢুকতে না পারে সেজন্য বিজিবি’র পাশাপাশি পুলিশ তৎপর রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট