1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম :
সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কবর জিয়ারত বিরামপুরে শিলাবৃষ্টির তাণ্ডব: ৭০০ টিনের ঘর বিধ্বস্ত,খোলা আকাশের নিচে শতাধিক পরিবার

দেবহাটায় আকষ্মিক ঘূর্নিঝড়ে বসতঘর লন্ডভন্ড, সহযোগীতার আবেদন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ১৬৭ বার পড়া হয়েছে

 

রিয়াজুল ইসলাম,আলম,দেবহাটা প্রতিনিধি।।

দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের সুবর্ণাবাদ গ্রামে মাত্র ১৫ থেকে ৩০ সেকেন্ড স্থায়ী এক আকস্মিক ঘূর্ণিঝড়ে একটি পরিবারের বসতঘর সম্পূর্ণরুপে লন্ডভন্ড হয়ে গেছে।
শনিবার (২৬ জুলাই) রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে এ দুর্যোগপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। স্থানীয়রা ও ক্ষতিগ্রস্থ বসতঘরের মালিক বীরেন্দ্রনাথ ঢালী জানান, শনিবার ভোররাতের দিকে বৃষ্টির মধ্যে আকষ্মিক ঘূর্নিঝড়ের কবলে পড়ে তার বসতঘরে আঘাত হানলে মুহূর্তেই ঘরের চাল উড়িয়ে নিয়ে যায় এবং ভেতরের সব আসবাবপত্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ শুরু হওয়া প্রবল বাতাস মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই পুরো ঘরটিকে উল্টে-পাল্টে দেয়। তারা আরও জানান, এমন ক্ষতিকর ঘূর্ণিঝড় এত অল্প সময়ের জন্য হলেও স্থানীয়দের আতঙ্কিত করেছে।
ক্ষতিগ্রস্ত বিরেন্দ্রনাথ ঢালী বলেন,
“আমি কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ ঝড় শুরু হয়। ঘর কাঁপতে থাকে, এরপর ধ্বসে পড়ে। সব কিছু শেষ হয়ে গেছে। এখন স্ত্রী-সন্তান নিয়ে কোথায় থাকবো, কিছুই বুঝতে পারছি না”।এই ক্ষয়ক্ষতির পর ঘটনাস্থলে অনেক স্থানীয় মানুষ ছুটে আসেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেন। তবে এখন পর্যন্ত কোনো সরকারি সহযোগিতা পৌঁছায়নি বলেও অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারটি।
স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের পক্ষ থেকে দ্রুত সহায়তা এবং পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট