1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কবর জিয়ারত বিরামপুরে শিলাবৃষ্টির তাণ্ডব: ৭০০ টিনের ঘর বিধ্বস্ত,খোলা আকাশের নিচে শতাধিক পরিবার

মালয়েশিয়ায় গোপন অভিযানে জাল ভিসা তৈরির চক্র ধরা, জড়িত দুই বাংলাদেশি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ২৪৪ বার পড়া হয়েছে

 

মালএশিয়া প্রতিনিধি 

কুয়ালালামপুর, ২২ জুলাই:
মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের গোপন অভিযানে এক চাঞ্চল্যকর ঘটনা উন্মোচন হয়েছে। রাজধানীর একটি আবাসিক এলাকা থেকে জাল ভিসা ও অন্যান্য নথিপত্র তৈরির একটি চক্রকে আটক করেছে কর্তৃপক্ষ। এই চক্র পরিচালনায় জড়িত ছিলেন দুইজন বাংলাদেশি নাগরিক।

অভিযান চলাকালে তদন্তকারীরা দেখতে পান, ওই বাসভবনটি ব্যবহার করা হচ্ছিল একটি পরিপূর্ণ জালিয়াতি কারখানা হিসেবে। আধুনিক কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার ও অন্যান্য সরঞ্জামের সাহায্যে মাত্র দুই মিনিটের মধ্যেই তৈরি করা হচ্ছিল ভিসা, অনুমতিপত্র (পারমিট), পরিচয়পত্রসহ নানা রকমের নথিপত্র।

চমকে দেওয়ার মতো বিষয় হলো, অভিযানে উদ্ধারকৃত জাল নথিপত্রের মধ্যে বাংলাদেশ, পাকিস্তান, ইন্দোনেশিয়া এবং ভারতের পাসপোর্টও পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, এই চক্র দীর্ঘদিন ধরে বিভিন্ন দেশের অভিবাসীদের জন্য জাল নথিপত্র তৈরি করে আসছিল।

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয় এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে ইমিগ্রেশন আইন ও জালিয়াতি আইনে মামলা দায়ের করা হয়েছে। তদন্তের স্বার্থে চক্রটির আরও সদস্যদের শনাক্ত ও আটকের প্রক্রিয়া চলমান।

এ বিষয়ে মালয়েশিয়ান কর্তৃপক্ষ জানিয়েছে, বিদেশিদের দ্বারা পরিচালিত এমন অবৈধ কর্মকাণ্ড দেশের নিরাপত্তা ও সুশৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে বড় হুমকি। ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম রোধে আরও কঠোর নজরদারি ও অভিযান পরিচালনা করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট