1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম :
সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কবর জিয়ারত বিরামপুরে শিলাবৃষ্টির তাণ্ডব: ৭০০ টিনের ঘর বিধ্বস্ত,খোলা আকাশের নিচে শতাধিক পরিবার

মাধবপুরে সাপের কামড়ে ও ভুল চিকিৎসায় নারীর মৃত্যুর অভিযোগ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ১৭২ বার পড়া হয়েছে


মাধবপুর,হবিগঞ্জ প্রতিনিধি 
‎মাধবপুর উপজেলার ১০নং ছাতিয়াইন ইউনিয়নের এক্তিয়ারপুর গ্রামে সাপের কামড়ে মিনারা (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। ওই নারী মৃত আব্দুল আলীর স্ত্রী।

‎বৃহস্পতিবার সন্ধ্যায় মিনারা নিজ বাড়ির আঙ্গিনায় পুকুরপাড়ে টিউবওয়েল থেকে পানি আনতে গেলে ইঁদুরের গর্তের পাশে তার পা রাখেন। হঠাৎ কোন একটি প্রাণী তার পায়ে কামড়ে দেয়। তৎক্ষনাৎ পরিবারের সদস্যরা তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়।

‎চিকিৎসকেরা প্রাথমিকভাবে বলেন রক্তে বিষের উপস্থিতি নেই। দ্বিতীয়বার পরীক্ষা করেও একই কথা বলেন চিকিৎসকরা। অ্যান্টিভেনম না দিয়ে রোগীকে ভর্তি রাখা হয় হাসপাতালে। রাত ১২টার দিকে চিকিৎসকের পরামর্শে পায়ের বাঁধ খুলে দিলেই মিনারা অজ্ঞান হয়ে পড়েন।

‎পরিস্থিতির অবনতি দেখে তৎক্ষনাৎ অ্যান্টিভেনম দেয়ার চেষ্টা করা হয়। তখন মিনারার মৃত্যু নিশ্চিত হয়।

‎পরদিন শুক্রবার সকালে স্থানীয়রা কামড়ের স্থান পরিদর্শন করে দুটি বিষধর পদ্মা গোখরো সাপ উদ্ধার করেন। স্থানীয়দের অভিযোগ চিকিৎসকদের গাফিলতির কারনেই এই প্রাণহানির ঘটনা ঘটেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট