1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
তালা- কলারোয়া আসনে কংগ্রেস মনোনীত ডাব প্রতীকের প্রার্থী ইয়ারুল ইসলাম এর গণসংযোগ অনুষ্ঠিত সাপাহারে জামায়াত ছেড়ে বিএনপিতে যোগ দিলেন লোকমান আলী দেবহাটায় পুলিশের অভিযানে ধর্ষন চেষ্টা মামলায় ১ আসামী আটক মাধবপুরে বিএনপি প্রার্থী এস. এম. ফয়সলের নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত মোড়লগঞ্জের জিউধারা কালিবাড়ি পাথুরিয়া সমাজসেবা যুব সংঘের উদ্যোগে ধানের শীষের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত সারাদেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পবিত্র শবে বরাত পালিত হবে উন্নয়নের স্বার্থে, সাধারণ মানুষের নিরাপত্তা স্বার্থে আগামী ১২ তারিখ সারাদিন ধানের শীষে ভোট দিন : হাবিবুল ইসলাম হাবিব নওগাঁয় ৪০ পিচ ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার বগুড়ায় শব্দদূষণ বিরোধী মোবাইল কোর্ট: দুই প্রতিষ্ঠানের এক লক্ষ টাকা জরিমানা ও হর্ন জব্দ মোরেলগঞ্জের হোগলা পাশা ইউনিয়নে জনসমুদ্রে রূপ নিল জামায়াতের বিশাল জনসভা

‎মাধবপুর শাহজীবাজারে মাদকসেবনের দায়ে পাঁচজনকে জেল-জরিমানা ‎ ‎ ‎

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ২৩৭ বার পড়া হয়েছে

রুবেল মিয়া মাধবপুর প্রতিনিধি


‎হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজীবাজার এলাকায় মাদক সেবনের দায়ে পাঁচজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও জরিমানা প্রদান করা হয়েছে।

‎বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে উপজেলার বাঘাসুরা ইউনিয়নের হযরত শাহ সোলেমান ফতেহগাজী (র.) মাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুজিবুল ইসলাম।

‎দণ্ডপ্রাপ্তরা হলেন—বাঘাসুরা ইউনিয়নের মাজার এলাকার পাগল এখলাছ (আলতাব) মিয়া (৪০), সবুজ আলী (৪৫), আলমগীর (৩৫), সেতু মিয়া (৩৫) ও ফরশ কোষ (৩৩)।

‎গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হবিগঞ্জ কার্যালয়ের পরিদর্শক চাঁন মিয়ার নেতৃত্বে এবং উপ-পরিদর্শক মীরা রানীর উপস্থিতিতে অভিযান পরিচালিত হয়। অভিযানে গাঁজা সেবনের সময় পাঁচজনকে আটক করা হয়।

‎পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড এবং ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

‎অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুজিবুল ইসলাম বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গড়তে আইন প্রয়োগকারী সংস্থার পাশাপাশি জনগণকেও সচেতন হতে হবে।” স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে এবং মাদক সংশ্লিষ্ট কোনো ব্যক্তিকে ছাড় দেওয়া হবে না।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট