1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কবর জিয়ারত বিরামপুরে শিলাবৃষ্টির তাণ্ডব: ৭০০ টিনের ঘর বিধ্বস্ত,খোলা আকাশের নিচে শতাধিক পরিবার

মিটফোর্ডে ব্যবসায়ী হত্যার প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ১৩৬ বার পড়া হয়েছে

মিরু হাসান বাপ্পি স্টাফ রিপোর্টার

ঢাকার মিটফোর্ড এলাকায় ব্যবসায়ীকে প্রকাশ্যে হত্যার প্রতিবাদ এবং সারাদেশে চাঁদাবাজি, সন্ত্রাস ও খুনের বিরুদ্ধে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সাধারণ ছাত্র জনতা।

শনিবার (১২ জুলাই) বিকেল ৫টায় শহরের ট্রাফিক বক্স এলাকা থেকে মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে সাতমাথায় এসে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। কর্মসূচিতে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।

সমাবেশে সভাপতিত্ব করেন সরকারি আজিজুল হক কলেজ শাখার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সেলিম রেজা সোবহান। বক্তব্য দেন সংগঠনটির বগুড়া জেলা সদস্য সচিব সাকিব খান, গণতান্ত্রিক ছাত্র সংসদের আজমির হাসান, মনীষা, সৈকত আলী, রাব্বির হাসান মণ্ডল, জাকারিয়া ইসলাম, এনসিপি সদস্য শওকত ইমরান এবং জুবায়ের হোসেন প্রমুখ।

বক্তারা ঢাকায় ব্যবসায়ীকে হত্যার ঘটনার তীব্র নিন্দা জানান এবং দ্রুত বিচার দাবি করেন। তারা বলেন, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে ছাত্রসমাজ কঠোর প্রতিক্রিয়া দেখাবে।

সমাবেশ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের দিকেও হুঁশিয়ারি উচ্চারণ করা হয় এবং সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট