1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম :
সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কবর জিয়ারত বিরামপুরে শিলাবৃষ্টির তাণ্ডব: ৭০০ টিনের ঘর বিধ্বস্ত,খোলা আকাশের নিচে শতাধিক পরিবার

মৃত্যুর ৭ দিন পর প্রবাসী রনির মরদেহ বাড়িতে’ পারিবারিক কবরস্থানে দাফন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ১৫০ বার পড়া হয়েছে

 

মোঃ শাহারুল ইসলাম রাজ
‌ স্টাফ রিপোর্টার

মৃত্যুর ৭ দিন পর মালয়েশিয়া থেকে নিজ জন্মভূমিতে পৌঁছালো যশোরের শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের বাগুড়ী গ্রামের ফরহাদ আহম্মেদ রনি (৩০) এর মরদেহ।চিরনিদ্রায় শায়িত হলেন নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে।

শুক্রবার দিবাগত রাত ১২ টা ৫৫ মিনিটে মালয়েশিয়া থেকে একটি বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রনির মরদেহের কফিন পৌঁছায়। আনুষ্ঠানিকতা শেষে ভোর ৫ টার সময় স্বজনদের কাছে মরদেহটি হস্তান্তর করেন। এসময় একটি ৩৫ হাজার টাকার চেক প্রদান করেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

পরে লাশবাহী অ্যাম্বুলেন্সে করে শুক্রবার সকাল ১০ টার দিকে মরদেহ নিয়ে আসা হয় নিহত রনির গ্রামের বাড়ি বাগুড়ী গ্রামে। এ সময় স্বজনদের আহাজারিতে আকাশ-বাতাস ভারি হয়ে ওঠে। সৃষ্টি হয় এক হৃদয়বিদারক দৃশ্য।

আজ শুক্রবার জু্ম্মার নামাজের পরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।এর আগে গত শনিবার (৫ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৯ টার সময় মালয়েশিয়ায় ক্রেন দুর্ঘটনায় তার মৃত্যু হয়। তিনি মালয়েশিয়াতে কনেক্টেশন শ্রমিক হিসাবে কাজ করত।

নিহত রনি বাগুড়ী গ্রামের সাবেক ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদ আলীর ছেলে। সে মৃত্যুর সময় পিতা-মাতা ছোট বোন, স্ত্রী ও এক ৪ বছরের কন্যা সন্তান রেখে গেছেন।

রনির অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন,
কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু, উপজেলা বিএনপি সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন, কায়বা ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল হোসেন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলামসহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।

মোবাইল 01732390325

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট