1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত আজ পবিত্র শবে বরাত: ক্ষমা, রহমত ও মুক্তির মহিমান্বিত রাত তালা- কলারোয়া আসনে কংগ্রেস মনোনীত ডাব প্রতীকের প্রার্থী ইয়ারুল ইসলাম এর গণসংযোগ অনুষ্ঠিত সাপাহারে জামায়াত ছেড়ে বিএনপিতে যোগ দিলেন লোকমান আলী দেবহাটায় পুলিশের অভিযানে ধর্ষন চেষ্টা মামলায় ১ আসামী আটক মাধবপুরে বিএনপি প্রার্থী এস. এম. ফয়সলের নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত মোড়লগঞ্জের জিউধারা কালিবাড়ি পাথুরিয়া সমাজসেবা যুব সংঘের উদ্যোগে ধানের শীষের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত সারাদেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পবিত্র শবে বরাত পালিত হবে উন্নয়নের স্বার্থে, সাধারণ মানুষের নিরাপত্তা স্বার্থে আগামী ১২ তারিখ সারাদিন ধানের শীষে ভোট দিন : হাবিবুল ইসলাম হাবিব নওগাঁয় ৪০ পিচ ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার

দেবহাটায় সাতক্ষীরা জেলা প্রশাসকের অসহায়দেরকে ভ্যান ও টিন বিতরনসহ অনুদান প্রদান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ১১১ বার পড়া হয়েছে

 

মোঃ রিয়াজুল ইসলাম আলম,,

দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। শুক্রবার ১১জুলাই বিকাল সাড়ে ৪টায় শুরুতে জেলা প্রশাসক ১০জন অসহায় ও গরীব মানুষকে ভ্যান বিতরন করেন। পরে গৃহহীন ১৫টি পরিবারকে গৃহ নির্মানের জন্য ১বান করে টিন ও বান প্রতি ৩ হাজার টাকার চেক বিতরন করেন। এসময় জেলা প্রশাসকের সাথে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান উপস্থিত ছিলেন। এরপরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সমবায় অফিসের আয়োজনে সমবায় অধিদপ্তর ঢাকার বাস্তবায়নাধীন দুগ্ধ ঘাটতি দুগ্ধ সমবায়ের কার্য্যক্রম সম্প্রসারন প্রকল্পের আওতায় দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে উপজেলার দুগ্ধ চাষীদের মধ্যে চেক বিতরন করা হয়। অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা সমবায় অফিসার এফ এম সেলিম আখতার। উপজেলা সমবায় কর্মকর্তা মনোজিত কুমার মন্ডলের সঞ্চালনায় উক্ত চেক বিতরন অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, আমাদের দেশ সবুজ শ্যামলে ঘেরা। একটি সম্ভাবনাময় দেশ হিসেবে আমাদের দেশের অনেক সুযোগ আছে। দুগ্ধ চাষীদের মাধ্যমে আমাদের পুষ্টির চাহিদা পূরনে দুধ উৎপাদনের অনেক সুযোগ তৈরি হবে। এই দুধ আমরা বিদেশেও রপ্তানি করে অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি। জেলা প্রশাসক অসহায় ও দুঃস্থদের কল্যানে সরকার যে পদক্ষেপ ও প্রকল্পগুলো হাতে নিচ্ছে সেগুলো সঠিকভাবে বাস্তবায়ন করে নিজেদেরকে স্বাবলম্বী হিসেবে গড়ে তোলার  আহবান জানান। এসময় অনুষ্ঠানে পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা সাংগঠনিক সম্পাদক কে এম রেজাউল করিম সহ সখিপুর ও পারুলিয়ার দুগ্ধ সমবায সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট