1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
দেবহাটায় প্রশাসনের আয়োজনে ২৫ মার্চ গনহত্যা দিবসের আলোচনা সভা সভা বিরামপুরে গণহত্যা দিবস পালিত: আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত শার্শা সাবরেজিস্ট্রি অফিসের মোহরার মিলন’কে ঝিকরগাছায় বদলি না করতে জেলা রেজিস্ট্রারকে চিঠি   কালিহাতীতে ১৪৪ ধারা ভঙ্গ ও হত্যাচেষ্টার অভিযোগে সাংবাদিক সম্মেলন ঈদুল ফিতর উপলক্ষে টেকপাঁজা যুব বৃন্দের উদ্যোগে বঙ্গ ব্যাপি হিফজুল কুরআন প্রোতযোগিতা বিরামপুরে মানসিক প্রতিবন্ধী নারী অপহরণের পর ধর্ষণচেষ্টা,প্রধান আসামি আটক কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে ঈদের খুশির আড়ালে আত্মসমালোচনা আমাদের প্রাপ্তি ও শিক্ষা তাকওয়ার আলোয় ঈদ: প্রাপ্তি কতটুকু,শিক্ষা কত গভীর? সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

বগুড়ায় ধর্ষণ মামলায় কৃষি কর্মকর্তা কারাগারে

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ১৮০ বার পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার
বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে পাবনার চাটমোহর উপজেলা কৃষি অফিসের অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মামুনুর রশিদ ওরফে মিমোকে (৩৮) কারাগারে পাঠিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক জিয়া উদ্দিন মাহমুদ তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর সরকারি কৌঁসুলি মোজাম্মেল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, বগুড়ার শেরপুর উপজেলার উত্তর সাহাপাড়া গ্রামের বাসিন্দা মামুনুর রশিদ মিমো কাহালু উপজেলা কৃষি অফিসে কর্মরত থাকাকালে প্রতিবেশী এক তরুণীকে প্রেমের প্রস্তাব দেন। রাজি না হলে তিনি আত্মহত্যার হুমকি দেন। পরে বিয়ের আশ্বাসে ওই তরুণী সম্পর্ক গড়ে তোলেন।

এরপর চলতি বছরের ১৩ এপ্রিল কাহালুর বাটালদীঘিতে শ্মশানঘরের পাশে এক বাড়িতে তরুণীকে ডেকে নিয়ে শারীরিক সম্পর্ক করেন। বিষয়টি জানাজানি হলে বিয়ে করতে অস্বীকৃতি জানান এবং তরুণীকে প্রাণনাশের হুমকি দেন ওই কর্মকর্তা। এ ঘটনায় ২২ এপ্রিল কাহালু থানায় মামলার পর আত্মগোপনে ছিলেন মিমো।

আজ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এ স্বেচ্ছায় হাজির হয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বগুড়া আদালতের পুলিশ পরিদর্শক মোসাদ্দেক হোসেন জানান, আদালতের আদেশে বিকেলে আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট