1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কবর জিয়ারত বিরামপুরে শিলাবৃষ্টির তাণ্ডব: ৭০০ টিনের ঘর বিধ্বস্ত,খোলা আকাশের নিচে শতাধিক পরিবার

পাইকগাছা-কয়রার মানুষের সুচিকিৎসা নিশ্চিত করা হবে -আমিরুল কাগজী

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ১৬৮ বার পড়া হয়েছে

 

শেখ খায়রুল ইসলাম পাইকগাছা (খুলনা)প্রতিনিধি:-খুলনা জেলার কয়রা ও পাইকগাছা উপজেলার উপকূলীয় মানুষের বিনামূল্যে চিকিৎসা সুবিধা দেওয়ার উদ্দেশ্য নিয়ে ৬ জুলাই রবিবার প্রথম দিন কপিলমুনি ইউনিয়নের অসচ্ছল রোগীদের জন্য আগরঘাটা মাধ্যমিক বিদ্যালয়ে মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়। খুলনা-৬ আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী জিয়াউর রহমান ফাউন্ডেশনের ডাইরেক্টর আমিরুল ইসলাম কাগজীর পৃষ্ঠপোষকতায় এই ক্যাম্পে খুলনা মেডিকেল কলেজের বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের ব্যবস্থাপত্র প্রদান করেন।মেডিকেল ক্যাম্প উদ্বোধন করে আমিরুল ইসলাম কাগজী বলেন, কয়রা পাইকগাছার অসচ্ছল মানুষ যাতে উন্নত চিকিৎসা নিতে পারে সেজন্য উপজেলায় এই ধরনের বিশেষজ্ঞ চিকিৎসকদের দিয়ে বিনামূল্যে রোগীর সেবা দেওয়া হবে। আজ থেকে শুরু হল এই উদ্যোগ। দুই উপজেলার ১৭ই ইউনিয়নের এমনিভাবে চিকিৎসা ক্যাম্প স্থাপন করা হবে।বিশিষ্ট নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তার আবু জাফর মোহাম্মদ সালেহ পলাশের সার্বিক তত্ত্বাবধানে এই মেডিকেল ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে রোগীদের সেবা প্রদান করেন ডাক্তার মোঃ মোস্তফা কামাল (বিভাগীয় প্রধান কার্ডিওলজি খুলনা মেডিকেল কলেজ), ডাক্তার মোহাম্মদ তাজরুল ইসলাম ইউরোলজি বিশেষজ্ঞ কেএমসি, ডাক্তার মোহাম্মদ ইসতিয়াক মাহমুদ চর্ম রোগ বিশেষজ্ঞ, ডাক্তার অমিত নাক কান গলা বিশেষজ্ঞ, ডাক্তার রাজিব অর্থোপেডিক্স,ডাক্তার হারুন অর রশিদ, ডাক্তার হাসানুর রহমান, ডাক্তার আলাউদ্দিন সিকদার, ডাক্তার এফ এম নাজিম উদ্দিন, ডাক্তার মোঃ সাবেতুল ইসলাম প্রমুখ।
ক্যাম্প পরিচালনা এবং রোগীদের সুশৃংখলভাবে চিকিৎসকদের সামনে নিয়ে আসার ক্ষেত্রে সার্বিক দায়িত্ব পালন করেন ইউনিয়ন বিএনপি’র সহ-সাধারণ সম্পাদক আবু হানিফ ,সাবেক ছাত্রদল নেতা মিনারুল ইসলাম, সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি রাশেদুজ্জামান, সেক্রেটারি আসিফ সরদার,লতার বিএনপি নেতা ওমর ফারুক মিঠু, মোহাম্মদ সামাদ গাজী, লুকমান গাজী,পাইকগাছা যুবদল নেতা বিপ্লব সরকার,পাইকগাছা কৃষকদলের সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের, সাবেক ছাত্রদল নেতা মোঃ খাইরুল ইসলাম রাড়ুলী ইউনিয়ন যুবদল কর্মী মোঃ জাহাঙ্গীর গাজী ও মোঃ বেলাল সরদার।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট