1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কবর জিয়ারত বিরামপুরে শিলাবৃষ্টির তাণ্ডব: ৭০০ টিনের ঘর বিধ্বস্ত,খোলা আকাশের নিচে শতাধিক পরিবার

অতিবৃষ্টিতে রামু ধোয়াপালং – মিনি বান্দরবান সড়কের নির্মিত ব্রিজটি ভাঙনে যান চলাচলে ঝুঁকি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ১৫৮ বার পড়া হয়েছে

 

মোঃ ইলিয়াছ কক্সবাজার ঃ

কক্সবাজারের রামুতে অতিবৃষ্টিতে কারনে ভাঙনের মুখে পড়েছে ধোয়াপালং – মিনি বান্দরবান সড়কের উপর নয়াপাড়া এলাকায় নির্মিত ব্রিজটি ভাঙনে যান চলাচলে ঝুঁকি হয়ে পড়েছে।

৪ জুলাই (শুক্রবার) সরেজমিনে পরিদর্শন করে দেখা যায় ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে পানির গতি বৃদ্ধি পাওয়ায় সেতুর পাশের মাটি সরে গিয়ে ব্রিজটির সাইট ওয়াল ভাঙনের কবলে পড়ে, এবং ব্রীজের মাঝখানের অংশ ভাঙনে বড় ধরনের গর্তে পরিণত হয়।

এই সড়কের উপর দিয়ে খুনিয়াপালং ইউনিয়নের মানুষসহ মেরিন ড্রাইভ সড়কের বিকল্প সড়ক হিসাবে ব্যবহার করে হাজার হাজার পর্যটক, ঝুঁকি নিয়ে চলাচল করে স্কুল ও কলেজ, মাদ্রাসা পড়ুয়া ছাত্র-ছাত্রীরা। হঠাৎ ভারি বৃষ্টিতে সেতুটি ভাঙনের কবলে পড়লে আতংকে রয়েছেন পথচারী ও যানবাহন চালকেরা। চরম প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ার আগে দ্রুত সময়ের মধ্যে সেতুটি সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ ইলিয়াছ বলেন, বড় ধরনের ক্ষতি হওয়ার আগে ব্রীজ টি সংস্কারের উদ্যোগ না নিলে চরম বিপর্যে পড়তে পারে খুনিয়াপালং ইউনিয়নের মানুষসহ হাজার হাজার পর্যটক।

স্থানীয় এলাকাবাসী জানান গুরুত্বপূর্ণ ব্রীজ টি ভাঙনের কবলে পড়লো। সংশ্লিষ্ট ঠিকাদারের দায়সারা কাজের মাশুল দিতে হচ্ছে সাধারণ মানুষের। এই মুহুর্তে ব্রীজটি ভাঙনের কবল হতে রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।

স্থানীয় চেয়ারম্যান আবদুল হক কোম্পানি জানান
ব্রীজ টি টেন্ডার হয়েছে,ভাঙনের অংশটি সংস্কারের ব্যবস্থা নেওয়া হবে।।

এ বিষয়ে রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম জানান, দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

রামু উপজেলা প্রকৌশলী কবিল উদ্দিন কবির জানান ব্রীজ টি টেন্ডার হয়েছে,ভাঙনের অংশটি উদ্বোধন কর্তৃপক্ষের সাথে আলাপ আলোচনা করে দ্রুত সংস্কারের ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট