1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনাম :
তালা- কলারোয়া আসনে কংগ্রেস মনোনীত ডাব প্রতীকের প্রার্থী ইয়ারুল ইসলাম এর গণসংযোগ অনুষ্ঠিত সাপাহারে জামায়াত ছেড়ে বিএনপিতে যোগ দিলেন লোকমান আলী দেবহাটায় পুলিশের অভিযানে ধর্ষন চেষ্টা মামলায় ১ আসামী আটক মাধবপুরে বিএনপি প্রার্থী এস. এম. ফয়সলের নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত মোড়লগঞ্জের জিউধারা কালিবাড়ি পাথুরিয়া সমাজসেবা যুব সংঘের উদ্যোগে ধানের শীষের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত সারাদেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পবিত্র শবে বরাত পালিত হবে উন্নয়নের স্বার্থে, সাধারণ মানুষের নিরাপত্তা স্বার্থে আগামী ১২ তারিখ সারাদিন ধানের শীষে ভোট দিন : হাবিবুল ইসলাম হাবিব নওগাঁয় ৪০ পিচ ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার বগুড়ায় শব্দদূষণ বিরোধী মোবাইল কোর্ট: দুই প্রতিষ্ঠানের এক লক্ষ টাকা জরিমানা ও হর্ন জব্দ মোরেলগঞ্জের হোগলা পাশা ইউনিয়নে জনসমুদ্রে রূপ নিল জামায়াতের বিশাল জনসভা

সাতক্ষীরায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মিদের ডোপ টেস্টের আওতায় আনতে জেলা প্রশাসকের নির্দেশ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ২২৪ বার পড়া হয়েছে

 

আজহারুল ইসলাম সাদী: সাতক্ষীরার প্রতিটি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, এনজিও, ব্যাংকের কর্মীদের ডোপ টেস্ট করতে হবে। সেই টেস্টের রিপোর্ট আমাকে দিতে হবে। তাহলেই মাদকবিরোধী আন্তর্জাতিক দিবস সফল হবে।
এমন বক্তব্য দিলেন সাতক্ষীরার জেলা প্রশাসক মো. মোস্তাক আহমেদ।

বৃহস্পতিবার (২৬ জুন) মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমরা বসে থাকতে আসিনি। জীবনটা বসে থাকার জন্য না, কাজ করার জন্য। শুধু টাকার জন্য চাকরি করলে হবে না, ভালো কাজ করতে হবে। ডোপ টেস্টই হবে মাদকবিরোধী বাস্তব পদক্ষেপের প্রথম ধাপ।

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, সিভিল সার্জন ডা. মো. আব্দুস সালাম এবং জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মিজানুর রহমান শরীফ।

বক্তারা বলেন, মাদক শুধু ব্যক্তিকে নয়, পুরো জাতিকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। মাদকের ভয়াবহতা থেকে রক্ষা পেতে হলে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।।

দিবসটি উপলক্ষে সকাল ১০টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

অনুষ্ঠানে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা এবং কুইজের আয়োজন করা হয়। শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানে প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট