1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কবর জিয়ারত বিরামপুরে শিলাবৃষ্টির তাণ্ডব: ৭০০ টিনের ঘর বিধ্বস্ত,খোলা আকাশের নিচে শতাধিক পরিবার

সাতক্ষীরা প্রেসক্লাবের নতুন সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত

আজহারুল ইসলাম সাদী (সাতক্ষীরা সংবাদদাতা)
  • প্রকাশিত: বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ১২৯ বার পড়া হয়েছে

 

আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ

সাতক্ষীরা প্রেসক্লাবের নতুন সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ জুন) বেলা সাড়ে ১১ টার সময় শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কস্থ পাবলিক লাইব্রেরী মিলনায়তনে সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেমের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আসাদুজ্জামান আসাদের সঞ্চালনায় অনুষ্ঠিত নতুন সদস্য পরিচিত সভায়
আলোচনা করেন, দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি.এম নুর ইসলাম, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যান ব্যানার্জি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও চ্যানেল আই’র সাতক্ষীরা প্রতিনিধি আবুল কালাম আজাদ, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সময় টিভি’র সাতক্ষীরা প্রতিনিধি মমতাজ আহমেদ বাপী, দৈনিক দক্ষিণের মশালের সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী, আর টিভির সাতক্ষীরা প্রতিনিধি রামকৃষ্ণ চক্রবর্তী, প্রেসক্লাবের সহ-সভাপতি আবুল কালাম, যুগ্ম সম্পাদক এম. বেলাল হোসাইন, সাংগঠনিক সম্পাদক শহীন গোলদার, অর্থ সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আকরামুল ইসলাম, সদস্য কাজী জামাল উদ্দীন মামুন, আব্দুস সামাদ, সরদার আসাদুজ্জামান মধু।

নতুন সদস্যদের মধ্যে আলোচনা করেন, মশিউর রহমান ফিরোজ, এড. এবিএম সেলিম, প্রভাষক আমিনুর রহমান, আবু সাঈদ, তৌফিকুজ্জামান লিটু, রেজাউল ইসলাম বাবলু, মুনসুর রহমান প্রমুখ।

আলোচনা সভা শেষে সকল সংবাদকর্মীদের প্রেসক্লাবে যাওয়ার সিদ্ধান্ত হলেও সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হকের মাধ্যমে পুলিশ সুপার মনিরুল ইসলাম প্রেসক্লাবের সংকট নিরসনে দ্রুত নিষ্পত্তির প্রতিশ্রুতি দিলে সেই কর্মসূচি আগামী ৭দিনের জন্য স্থগিত করা হয়। তবে এই সময়ের মধ্যে বিষয়টির সুষ্ঠু সমাধান করা না হলে পরবর্তী সভা ৭দিন পর সাতক্ষীরা প্রেসক্লাবেই অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, সাতক্ষীরা প্রেসক্লাবকে অবৈধভাবে দখল করে রাখার পায়তারা চালানো হচ্ছে।সাতক্ষীরার সংবাদকর্মীরা সেটি হতে দেবে না। প্রেসক্লাব কখনো রাজনৈতিক প্রতিষ্ঠান হতে পারে না? প্রেসক্লাব সাতক্ষীরার গণমানুষের আশ্রয়স্থল। যারা বিগত সময়ে জনপ্রতিনিধিদের ম্যানেজ করে প্রেসক্লাবকে কুক্ষিগত করে রেখেছিল, বর্তমানে তারাই কতিপয় ব্যক্তিকে ভুল বুঝিয়ে প্রেসক্লাব দখলের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।
সমাজের মানুষের মানবাধিকার লঙ্ঘন হলে সাংবাদিকরা তাদের পাশে দাঁড়িয়ে নিউজ এর মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করবে, তবেই সাংবাদিকতার সার্থকতা, আমরা নতুন পুরাতন সকল প্রেসক্লাবের সদস্যরা নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে ভূমিকা রেখে কাজ করে যাবো।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট