1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কবর জিয়ারত বিরামপুরে শিলাবৃষ্টির তাণ্ডব: ৭০০ টিনের ঘর বিধ্বস্ত,খোলা আকাশের নিচে শতাধিক পরিবার

মায়ের রান্না খাওয়া হলো না সদ্য বিবাহিত নাহিদের

ওবায়দুল ইসলাম গাইবান্ধা জেলা প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ১০৩ বার পড়া হয়েছে

 

.ওবাইদুল ইসলাম

মায়ের রান্না খাওয়া হলো না সদ্য বিবাহিত নাহিদের
গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে নাহিদ (২৩) নামে এক যুবক নিহত হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) দুপুর ১২টার দিকে সদর উপজেলার নশরৎপুর এলাকায় করতোয়া এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন তিনি।

নিহত নাহিদ সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের রহমতপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে। তিনি ঢাকায় পোশাক কারখানায় চাকরি করতেন।

পরিবারের বরাত দিয়ে বোনারপাড়া রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম তালুকদার মোবাইল ফোনে জানান, মাত্র সাত দিন আগে বিয়ে করেন নাহিদ। আজ মঙ্গলবার (১৭ জুন) রাতে তার ঢাকা যাওয়ার কথা ছিল। সেই কারণে ট্রেনের টিকিট কাটতে গাইবান্ধা স্টেশনে যান তিনি। স্টেশন থেকে বাড়িতে ফোন করে তার মাকে রান্না হয়েছে কি-না জানতে চান। মা জানান রান্না হয়েছে। এরপর ট্রেনে কাটা পড়ে মৃত্যুর খবর পান নাহিদের পরিবার।

ওসি আরো বলেন, দুদিন ধরে নাহিদ ঘরে ঢুকলেই দুর্গন্ধ পাওয়ার কথা বলতেন। এ নিয়ে তিনি তার স্ত্রী ও মাকেও বারবার জিজ্ঞেস করতেন এবং তার অস্বস্তির কথা জানাতেন। সেকারণে ঠিকমতো খেতেও পারেননি তিনি।

তবে কী কারণে, কীভাবে নাহিদ ট্রেনে কাটা পড়ে মারা গেলেন, সেই বিষয়ে এখনো কিছু জানা যায়নি। পরিবারের কাছে লাশ হস্তান্তর করে আইনগত ব্যবস্থা নেয়া হবে জানান পুলিশের এই কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট