1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
দেবহাটায় প্রশাসনের আয়োজনে ২৫ মার্চ গনহত্যা দিবসের আলোচনা সভা সভা বিরামপুরে গণহত্যা দিবস পালিত: আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত শার্শা সাবরেজিস্ট্রি অফিসের মোহরার মিলন’কে ঝিকরগাছায় বদলি না করতে জেলা রেজিস্ট্রারকে চিঠি   কালিহাতীতে ১৪৪ ধারা ভঙ্গ ও হত্যাচেষ্টার অভিযোগে সাংবাদিক সম্মেলন ঈদুল ফিতর উপলক্ষে টেকপাঁজা যুব বৃন্দের উদ্যোগে বঙ্গ ব্যাপি হিফজুল কুরআন প্রোতযোগিতা বিরামপুরে মানসিক প্রতিবন্ধী নারী অপহরণের পর ধর্ষণচেষ্টা,প্রধান আসামি আটক কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে ঈদের খুশির আড়ালে আত্মসমালোচনা আমাদের প্রাপ্তি ও শিক্ষা তাকওয়ার আলোয় ঈদ: প্রাপ্তি কতটুকু,শিক্ষা কত গভীর? সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

সাতক্ষীরায় আওয়ামী লীগ নেতা মোজাহার হোসেন কান্টু গ্রেপ্তার

আজহারুল ইসলাম সাদী (সাতক্ষীরা সংবাদদাতা)
  • প্রকাশিত: রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ১৩৭ বার পড়া হয়েছে

 

আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ

সাতক্ষীরা জজ কোর্টের সাবেক অতিরিক্ত পিপি, জেলা আওয়ামী লীগের সদস্য ও কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শেখ মোজাহার কান্টুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৫ জুন) বেলা সাড়ে ১২ টার দিকে কালিগঞ্জ উপজেলা সদরে অবস্থিত নাজিমগঞ্জ বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, শেখ মোজাহার হোসেন কান্টুর বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও নাশকতা সৃষ্টির পরিকল্পনার মামলা রয়েছে।

কালিগঞ্জ থানার উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও নাশকতা সৃষ্টির পরিকল্পনা করায় গত ১৩-০৬-২০২৫ তারিখে কালিগঞ্জ থানায় নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন পাড়কে প্রধান আসামি করে ৪২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৬০ থেকে ৭০ জনের বিরুদ্ধে মামলা (নম্বর: ৯) দায়ের করেন উপজেলার নলতা ইউনিয়নের ইন্দ্রনগর গ্রামের আকবর হোসেনের ছেলে মহিবুল্লাহ।

উক্ত মামলার এজাহারনামীয় আসামি শেখ মোজাহার হোসেন কান্টুকে গোপন সংবাদের ভিত্তিতে নাজিমগঞ্জ বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট