1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কবর জিয়ারত বিরামপুরে শিলাবৃষ্টির তাণ্ডব: ৭০০ টিনের ঘর বিধ্বস্ত,খোলা আকাশের নিচে শতাধিক পরিবার

বগুড়া সদর থানা পুলিশ কর্তৃক পুরনো যুগের ০২টি পিতলের  মূর্তি উদ্ধার 

মিরু হাসান বাপ্পি (বগুড়া সংবাদদাতা)
  • প্রকাশিত: শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ১২০ বার পড়া হয়েছে

মিরু হাসান, স্টাফ রিপোর্টার

বগুড়া সদর থানাধীন গোকুল ইউনিয়নের রাম শহর উত্তরপাড়ায় একটি পারিবারিক কবরস্থান থেকে পুরনো যুগের দুটি পিতলের মূর্তি উদ্ধার করেছে বগুড়া সদর থানা পুলিশ।

জানা গেছে, বেহুলার বাসরঘর সংলগ্ন ওই এলাকায় জনৈক মোঃ মুকুলের মা আমেনা বেগম (পতিঃ মৃত মোয়াজ্জেম হোসেন) গত ১০ জুন ২০২৫ তারিখে মৃত্যুবরণ করলে তার দাফনের জন্য পারিবারিক কবরস্থানে কবর খননের সময় স্থানীয় লোকজন দুটি পিতলের মূর্তি দেখতে পান। পরবর্তীতে ১৩ জুন ২০২৫ তারিখে গ্রামবাসীরা বিষয়টি সদর থানা পুলিশকে অবগত করেন।

সংবাদ পেয়ে বগুড়া সদর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে কবর খননকারী মোঃ সাইফুল (পিতা: মোহাম্মদ ফটো মিয়া), সাং- রাম শহর উত্তরপাড়া, গোকুল ইউনিয়নের নিজ বাড়ি থেকে একটি ছোট পিতলের মূর্তি উদ্ধার করে জব্দ করে। এছাড়া আজ মোঃ মুকুলের নিজ বাসা থেকেও আরও একটি ছোট পিতলের মূর্তি উদ্ধারপূর্বক জব্দ করা হয়।

বর্তমানে দুটি মূর্তিই থানার হেফাজতে রাখা হয়েছে এবং ঘটনাটি তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সদর থানা পুলিশ।

স্থানীয়দের ধারণা, মূর্তিগুলো বহু পূর্বের এবং এগুলো ঐতিহাসিক বা প্রত্নতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ হতে পারে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ করার প্রস্তুতি চলছে।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট