1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
তালা- কলারোয়া আসনে কংগ্রেস মনোনীত ডাব প্রতীকের প্রার্থী ইয়ারুল ইসলাম এর গণসংযোগ অনুষ্ঠিত সাপাহারে জামায়াত ছেড়ে বিএনপিতে যোগ দিলেন লোকমান আলী দেবহাটায় পুলিশের অভিযানে ধর্ষন চেষ্টা মামলায় ১ আসামী আটক মাধবপুরে বিএনপি প্রার্থী এস. এম. ফয়সলের নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত মোড়লগঞ্জের জিউধারা কালিবাড়ি পাথুরিয়া সমাজসেবা যুব সংঘের উদ্যোগে ধানের শীষের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত সারাদেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পবিত্র শবে বরাত পালিত হবে উন্নয়নের স্বার্থে, সাধারণ মানুষের নিরাপত্তা স্বার্থে আগামী ১২ তারিখ সারাদিন ধানের শীষে ভোট দিন : হাবিবুল ইসলাম হাবিব নওগাঁয় ৪০ পিচ ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার বগুড়ায় শব্দদূষণ বিরোধী মোবাইল কোর্ট: দুই প্রতিষ্ঠানের এক লক্ষ টাকা জরিমানা ও হর্ন জব্দ মোরেলগঞ্জের হোগলা পাশা ইউনিয়নে জনসমুদ্রে রূপ নিল জামায়াতের বিশাল জনসভা

বিএমএসএস প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান এর পিতার মৃতুতে গভীর শোক-প্রকাশ

লোকবাণী নিউজ ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ১৫৫ বার পড়া হয়েছে

লোকবাণী নিউজ ডেস্ক :

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান-এর পিতা জনাব আজানুর রহমান খন্দকার আর নেই।

তিনি গতকাল ১১ জুন (মঙ্গলবার) বিকাল ০৫:২৫ মিনিটে নড়াইল জেলার মির্জাপুর গ্রামে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর।

মরহুম ছিলেন একজন সৎ, ধর্মপ্রাণ ও সমাজসেবী মানুষ। এলাকার মানুষের কাছে তিনি ছিলেন অত্যন্ত শ্রদ্ধাভাজন।

মরহুমের মৃত্যুতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় কমিটি সহ সকল বিভাগ,জেলা উপজেলা কমিটির সাংবাদিকেরা গভীর শোক প্রকাশ করেছেন। এছাড়া সারা বাংলাদেশের বিভিন্ন সাংবাদিক সংগঠন শোক প্রকাশ করছেন।

অনুসন্ধান মূলক জাতীয় পত্রিকা অগ্রযাত্রা’র সিনিয়র স্টাফ রিপোর্টার ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক সাংবাদিক মোঃ আবুল বাসার (জীবন) গভীর শোক প্রকাশ করেছেন।

এক শোকবার্তায় তিনি বলেন, “জনাব আজানুর রহমান খন্দকার ছিলেন একজন আদর্শবান পিতা ও সমাজের গ্রহণযোগ্য মুখ। তাঁর সন্তান সাংবাদিকতা পেশায় সারা বাংলায় সাড়ে সতেরো হাজার সাংবাদিকের নেতৃত্বের পাশাপাশি নিষ্ঠার সঙ্গে কাজ করে চলেছেন, যা মরহুমের সুনাগরিক গড়ে তোলার শিক্ষা ও আদর্শেরই প্রতিফলন। আমরা একজন অভিভাবকতুল্য মানুষকে হারালাম।” অগ্রযাত্রা পরিবারের পক্ষ থেকে সমবেদনা জ্ঞাপন করছি।

তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।

আজ সকাল ৯টায় জানাজা শেষে তার নিজ বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট