1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কবর জিয়ারত বিরামপুরে শিলাবৃষ্টির তাণ্ডব: ৭০০ টিনের ঘর বিধ্বস্ত,খোলা আকাশের নিচে শতাধিক পরিবার

সাতক্ষীরায় ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত

আজহারুল ইসলাম সাদী (সাতক্ষীরা সংবাদদাতা)
  • প্রকাশিত: শনিবার, ৭ জুন, ২০২৫
  • ৫৩৩ বার পড়া হয়েছে

আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ

আল্লাহ তায়ালার প্রতি অপার আনুগত্য এবং তারই রাহে সর্বোচ্চ আত্মত্যাগের এক ঐতিহাসিক ঘটনার স্মরণে মুসলিম বিশ্বে ঈদুল আজহা উদযাপিত হয়ে আসছে। মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম (আ.)-এর আত্মত্যাগ ও অনুপম আদর্শের প্রতীকী নিদর্শন হিসেবে কোরবানির রেওয়াজ।

আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে হজরত ইব্রাহিম (আ.) তার প্রাণপ্রিয় পুত্র হজরত ইসমাইলকে (আ.) কোরবানি করতে উদ্যত হয়েছিলেন। এই অনন্য ঘটনার স্মরণে কোরবানি প্রচলিত হয়। আরবি ‘কুরবান’ শব্দ থেকে কোরবানি। এর অর্থ—ত্যাগ, উৎসর্গ, বিসর্জন, নৈকট্যলাভ।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাতক্ষীরা মুনজিতপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে প্রধান জামাত অনুষ্ঠিত হয়।

শনিবার (৭ জুন) সকাল সাড়ে ৭টায় ঈদুল আজহার নামাজ ইমামতি করেন হাফেজ খতিব আব্দুল খালেক, ইমামের বয়ান শেষে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোস্তাক আহমেদ, সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মুহাম্মদ মনিরুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মঈনুল ইসলাম মঈন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শোয়াইব আহমাদ। আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের উদ্বোধন কর্মকর্তারা , জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, সহ কেন্দ্রীয় ঈদগা কমিটির সাধারণ সম্পাদক সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা, অধ্যাপক নূর মোহাম্মদ পাড়, সদস্য আব্দুল আজিজ, আলেম-ওলামা সহ ধনী ,গরিব , সর্বস্তরের মুসলিম উম্মাহ।

দোয়া ও মোনাজাতে চোখের পানি ছেড়ে দিয়ে দুহাত তুলে মুসলিম উম্মাহ জন্য দেশ ও জাতির কল্যাণ, সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

পরবর্তীতে একই স্থানে একাডেমী মসজিদে ঈদের দ্বিতীয় জামাত সকাল ৮ টায় অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন মুফতি দেলাওয়ার হোসাইন হুযাইফী। ঈদের নামাজের পর, কেন্দ্রীয় ঈদগা সংস্কার কাজের ফলক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। সাতক্ষীরা পৌরসভার বাস্তবায়নে ও স্থানীয় সরকার বিভাগের অর্থায়নে এ সংস্কারের ব্যয় ধরা হয়েছে ৩৯ লক্ষ ৯৯ হাজার ৯ শ’ ৬৯ টাকা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট