1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
তালা- কলারোয়া আসনে কংগ্রেস মনোনীত ডাব প্রতীকের প্রার্থী ইয়ারুল ইসলাম এর গণসংযোগ অনুষ্ঠিত সাপাহারে জামায়াত ছেড়ে বিএনপিতে যোগ দিলেন লোকমান আলী দেবহাটায় পুলিশের অভিযানে ধর্ষন চেষ্টা মামলায় ১ আসামী আটক মাধবপুরে বিএনপি প্রার্থী এস. এম. ফয়সলের নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত মোড়লগঞ্জের জিউধারা কালিবাড়ি পাথুরিয়া সমাজসেবা যুব সংঘের উদ্যোগে ধানের শীষের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত সারাদেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পবিত্র শবে বরাত পালিত হবে উন্নয়নের স্বার্থে, সাধারণ মানুষের নিরাপত্তা স্বার্থে আগামী ১২ তারিখ সারাদিন ধানের শীষে ভোট দিন : হাবিবুল ইসলাম হাবিব নওগাঁয় ৪০ পিচ ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার বগুড়ায় শব্দদূষণ বিরোধী মোবাইল কোর্ট: দুই প্রতিষ্ঠানের এক লক্ষ টাকা জরিমানা ও হর্ন জব্দ মোরেলগঞ্জের হোগলা পাশা ইউনিয়নে জনসমুদ্রে রূপ নিল জামায়াতের বিশাল জনসভা

মিরু হাসান বাপ্পি (বগুড়া সংবাদদাতা)
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ৮২ বার পড়া হয়েছে

মিরু হাসান, স্টাফ রিপোর্টার 

বগুড়ায় ২২ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ জুন) দিবাগত রাত ২ টার দিকে শিবগঞ্জ উপজেলার মোকামতলার মুরাদপুর এলাকায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মাদক কারবারিরা হলো, কুড়িগ্রাম  জেলার ভুরুঙ্গামারী উপজেলার ভোটহাট এলাকার হাবিবুর রহমানের ছেলে রুবেল শেখ (২৮) ও এই উপজেলার দেওয়ানী খামার বাগভান্ডার এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে লাবলু মিয়া (৩২)।

বৃহস্পতিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. আতোয়ার রহমান।

সংবাদ বিজ্ঞপ্তিতে জেলা পুলিশের এই কর্মকর্তা আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মুরাদপুর এলাকায় পুলিশ চেকপোস্ট বসিয়ে তল্লাশি করেন বিভিন্ন যানবাহনে। এসময় একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি করলে ২২ বোতল ফেন্সিডিল উদ্ধার ও দুই মাদক কারবারিকে আটক করে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা। এসময় তার মাদক কাজে ব্যবহৃত একটি হিরো হাংক মোটরসাইকেল জব্দ করা হয়।

তিনি আরো জানান, মাদক কারবারির সাথে জড়িত এই দুই ব্যক্তিকে আটকের পর শিবগঞ্জ থানায় মাদক মামলা দায়ের করে তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে আসামিদের আদালতে পাঠানো হয়েছে।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট