1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কবর জিয়ারত বিরামপুরে শিলাবৃষ্টির তাণ্ডব: ৭০০ টিনের ঘর বিধ্বস্ত,খোলা আকাশের নিচে শতাধিক পরিবার

মণিরামপুরে ইউনিয়ন পরিষদ থেকে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

নুরুল হক, মনিরামপুর যশোর সংবাদদাতা
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ২২৯ বার পড়া হয়েছে

নুরুল হক মণিরামপুর (যশোর) সংবাদদাতা 

যশোরের মণিরামপুর উপজেলার ১নং রোহিতা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও রোহিতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাফিজ উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ ।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ইউনিয়ন পরিষদ থেকে থানা পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। হাফিজ উদ্দিন মণিরামপুর উপজেলার বাগডোব গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান মৃত নওশের আলীর ছেলে।
রোহিতা ইউনিয়ন পরিষদের সচিব কৃষ্ণগোপাল মুখার্জি বলেন, আজ বেলা ১১টার দিকে চেয়ারম্যান পরিষদে আসেন। এসেই তিনি আমার কক্ষে বসে কয়েকটি প্রয়োজনীয় কাগজে স্বাক্ষর করেছেন। এরপর চেয়ারম্যান নিজ কক্ষে বসে ইউপি সদস্যদের সাথে কথা বলছিলেন। পরে খেদাপাড়া পুলিশ ক্যাম্পের টু আইসি সহকারী উপপরিদর্শক (এএসআই) রইচ উদ্দিন পরিষদে আসেন। এরপর মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান এর নেতৃত্বে পুলিশ এসে পরিষদে থেকে চেয়ারম্যানকে ডেকে নিয়ে রোহিতা বাজারে যায়। এরপর চেয়ারম্যানকে পুলিশ গ্রেফতার করে জিপে তুলে থানায় নিয়ে গেছে।
মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান এই তথ্য নিশ্চিত করে বলেন, চেয়ারম্যান হাফিজ উদ্দিনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আমরা পরে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট