1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
তালা- কলারোয়া আসনে কংগ্রেস মনোনীত ডাব প্রতীকের প্রার্থী ইয়ারুল ইসলাম এর গণসংযোগ অনুষ্ঠিত সাপাহারে জামায়াত ছেড়ে বিএনপিতে যোগ দিলেন লোকমান আলী দেবহাটায় পুলিশের অভিযানে ধর্ষন চেষ্টা মামলায় ১ আসামী আটক মাধবপুরে বিএনপি প্রার্থী এস. এম. ফয়সলের নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত মোড়লগঞ্জের জিউধারা কালিবাড়ি পাথুরিয়া সমাজসেবা যুব সংঘের উদ্যোগে ধানের শীষের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত সারাদেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পবিত্র শবে বরাত পালিত হবে উন্নয়নের স্বার্থে, সাধারণ মানুষের নিরাপত্তা স্বার্থে আগামী ১২ তারিখ সারাদিন ধানের শীষে ভোট দিন : হাবিবুল ইসলাম হাবিব নওগাঁয় ৪০ পিচ ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার বগুড়ায় শব্দদূষণ বিরোধী মোবাইল কোর্ট: দুই প্রতিষ্ঠানের এক লক্ষ টাকা জরিমানা ও হর্ন জব্দ মোরেলগঞ্জের হোগলা পাশা ইউনিয়নে জনসমুদ্রে রূপ নিল জামায়াতের বিশাল জনসভা

সেনাবাহিনীর অভিযানে বগুড়া সান্তাহারে হিরোইন উদ্ধারসহ ৩ জন আটক

মিরু হাসান বাপ্পি (বগুড়া সংবাদদাতা)
  • প্রকাশিত: রবিবার, ১ জুন, ২০২৫
  • ১৬৫ বার পড়া হয়েছে

মিরু হাসান, স্টাফ রিপোর্টার
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে বাংলাদেশ সেনাবাহিনীর অভিযানে ৫ গ্রাম হিরোইন উদ্ধার ও এক নারী মাদক ব্যবসায়ীসহ ৩ জনকে আটক করা হয়েছে।
গত শনিবার (৩১ মে) রাত ৮ টার দিকে সান্তাহারের হাটখোলা নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক কটা হয়।
আটক মাদক ব্যবসায়িরা হলো, বগুড়া সদর উপজেলার চেলোপাড়া এলাকার রুবি বেগম (৫০), আদমদীঘি উপজেলার সান্তাহার এলাকার আমির হামজা (২৫) ও সান্তাহার নতুন বাজার এলাকার শাকিল (২২)। এছাড়া মূল আসামি হযরত আলী (৪৫) পলাতক রয়েছে।
রোববার (১ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য গণমাধ্যমকে জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশনের আওতাধীন বগুড়া সান্তাহার এলাকায় মাদক ব্যবসায়ীদের সক্রিয়তার বিষয়ে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে, ১১১ পদাতিক ব্রিগেডের ৪০ বীর-এর লেফটেন্যান্ট ফাতিনের নেতৃত্বে বগুড়া দুপচাচিয়া সেনা ক্যাম্প একটি অভিযান পরিচালনা করে। অভিযানে সরাসরি মাদক ব্যবসায় জড়িত ৩ জনকে (যার মধ্যে একজন নারী) আটক করা হয়। অভিযান চলাকালীন সন্দেহভাজন বাড়িতে তল্লাশি চালিয়ে আনুমানিক ৫ গ্রাম হিরোইন উদ্ধার করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তিরা অপরাধের সাথে তাদের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে। জিজ্ঞাসাবাদ শেষে উদ্ধারকৃত মাদকসহ অপরাধীদের আদমদিঘী থানায় হস্তান্তর করা হয়েছে এবং পুলিশ অপরাধীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।
সেনাবাহিনী জানান, এই অভিযানে স্থানীয় জনগণ সেনাবাহিনীর দ্রুত ও সাহসী পদক্ষেপের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনীর এই ভূমিকা প্রশংসনীয় বলে স্থানীয়রা মন্তব্য করেছেন। জননিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা সচেষ্ট থাকবে এবং দেশের প্রতিটি অঞ্চলে মাদক, সন্ত্রাস ও সমাজবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছে।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট