তরিকুল ইসলাম, স্টাফ রিপোর্টার:
সাতক্ষীরার কলারোয়া ব্রজবাকসা ইসলামপুর
দারুল উলুম দাখিল মাদ্রাসার ৪জন শিক্ষককে বিদায়ী সংবর্ধনা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী সম্মাননা ও পোশাক বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে মাদ্রাসা প্রাঙ্গনে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের সুপার এ এস এম ইদ্রিস আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক মেহেদী হাসান জুয়েল।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ আরাফাত হোসেন, হাফেজ নজরুল ইসলাম, ইউসুফ আলী, ইসহাক আলী। বিদায়ী অবসর প্রাপ্ত শিক্ষক সহকারী শিক্ষক আইয়ুব হোসেন,মৃত সহকারী শিক্ষক আলহাজ্ব আমিরুল ইসলাম, এবতেদায়ী ক্বারী শিক্ষক মহাসিন হোসেন, এবতেদায়ী শিক্ষক মুজিবুর রহমান,শিক্ষক,শিক্ষিকা,শিক্ষার্থীবৃন্দ প্রমুখ। বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী রাফিয়া সুলতানা,মুনতাহা তাবাচ্ছুম নিহা। ২০২৬ বিদায়ী পরীক্ষার্থীদের ক্রেষ্ট প্রদান করা হয়।উল্লেখ্য-বিভিন্ন সময়ে ওই ৪জন
শিক্ষক মাদ্রাসা থেকে অবসরে যান। তাদের সকলকে একত্রিত করে আজ সংবর্ধনা দেওয়া হলেও এর মধ্যে একজন শিক্ষক মৃত্যু বরণ করেন।